News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ৮ বছরের শাসনকালে সুশাসন ও দরিদ্রদের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ৮ বছরের শাসনকালে সুশাসন ও দরিদ্রদের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী

রাজকোট, ২৮ মে (হি.স.) : বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিগত ৮ বছরের শাসনকালে দরিদ্রদের সেবা, সুশাসন ও তাঁদের কল্যাণকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুজরাটের রাজকোট থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের সেবার ৮ বছর পূর্ণ করছে। বছরের পর বছর ধরে, আমরা দরিদ্রদের সেবা, সুশাসন এবং তাঁদের কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছি। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের মন্ত্র অনুসরণ করে আমরা দেশের উন্নয়নে নতুন প্রেরণা দিয়েছি।” এদিন রাজকোটের আটকোটে নবনির্মিত মাতুশ্রী কেডিপি মাল্টিস্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে রাজকোটেই একটি জনসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “গুজরাট আমাকে যে মূল্যবোধ ও শিক্ষা দিয়েছে, সমাজের জন্য কীভাবে বাঁচতে হয় তা শিখিয়েছে, এজন্য মাতৃভূমির সেবায় কোনও খামতি রাখিনি আমি।”

প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমাদের মা-বোনেদের জনধন ব্যাঙ্ক একাউন্টে সরাসরি টাকা জমা পড়েছে। কৃষক ও শ্রমিকদের ব্যাঙ্ক একাউন্টে টাকা জমা পড়েছে। আমরা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারেরও ব্যবস্থা করেছি, যাতে দরিদ্রদের রান্না করতে অসুবিধা না হয়।” প্রধানমন্ত্রীর কথায়, “সরকার যদি দরিদ্রদের হয়, সেই সরকার কীভাবে তাঁদের সেবা করে, তাঁদের ক্ষমতায়নের জন্য কাজ করে, গোটা দেশ তা দেখছে। ১০০ বছরের সবচেয়ে বড় সংকটের মধ্যেও দেশ ধারাবাহিকভাবে তা অনুভব করেছে। মহামারী শুরু হওয়ার পর গরিবদের সামনে খাবার-পানীয়ের সমস্যা দেখা দেয়, তাই আমরা দেশের শস্যভাণ্ডার খুলে দিয়েছিলাম।” প্রধানমন্ত্রী বলেছেন, “বাপু ও সর্দার প্যাটেলের স্বপ্নের ভারত তৈরি করেছি আমরা।”

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top