News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • হাইলাকান্দিতে উদ্ধার কলকাতায় ৩.৫০ কোটি টাকার ব্যাটারি বোঝাই ছিনতাইকৃত ট্ৰাক
Image

হাইলাকান্দিতে উদ্ধার কলকাতায় ৩.৫০ কোটি টাকার ব্যাটারি বোঝাই ছিনতাইকৃত ট্ৰাক

হাইলাকান্দি (অসম), ২৭ মে (হি.স.) : হাইলাকান্দিতে উদ্ধার হয়েছে ৩.৫০ কোটি টাকার ব্যাটারি বোঝাই ছিনতাইকৃত (হাইজ্যাক) দশ চাকার ট্ৰাক। ট্রাকটি কলকাতা থেকে অসমে আসার পথে দুদিন আগে ব্যাটারি সহ ছিনতাই হয়েছিল।

হাইলাকান্দি জেলা পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে হাইলাকান্দি জেলার অন্তর্গত আলগাপুর বিধানসভা সমষ্টির ৬ নম্বর (সাবেক ১৫৪ নম্বর) জাতীয় সড়কের গুলালিয়া এলাকায় নির্জন রাস্তার পাশে দাঁড়িয়েছিল ডব্লিউবি ৫১ এ ৩১৭৪ নম্বরের একটি দশ চাকার ট্রাক। ট্রাকটির পিছনের ডালা খোলা দেখে সন্দেহ হয় আলগাপুর থানা পুলিশের টহলদারী দলের। তারা ট্রাকে তালাশি চালিয়ে ভারী যান এবং ইনভারটারে ব্যবহৃত বহু ব্যাটারির কার্টুন উদ্ধার করেন।

তদন্তের শুরুতে পুলিশ ট্রাকের ভিতর থেকে একটি মোবাইল নম্বর উদ্ধার করে ওই নম্বরে ফোন করে। ওই ফোনে অভিযানকারী আলগাপুর পুলিশ জানতে পারে ট্রাকটি দুদিন আগে কলকাতা থেকে ব্যাটারি নিয়ে রওয়ানা হয়েছিল। কিন্তু মাঝপথে ট্রাকটি কে বা কারা হাইজ্যাক করে। তা শুনে অত্যন্ত তৎপরতার সঙ্গে ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রায় ৩ কোটি ৫০ লক্ষ টাকার ব্যাটারি সহ ট্রাক হাইজ্যাকের সঙ্গে বড়সড় চক্ৰ জড়িত আছে বলে মনে করছে পুলিশ। ধৃতদের জেরা চলছে, জানিয়েছে জেলা পুলিশের সূত্রটি।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top