News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় চৌতালার ৪ বছরের জেল, ৫০ লক্ষ টাকা জরিমানা
Image

অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় চৌতালার ৪ বছরের জেল, ৫০ লক্ষ টাকা জরিমানা

নয়াদিল্লি, ২৭ মে (হি.স.): অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় ৪ বছরের জেলের সাজা হল হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার। শুক্রবার দিল্লির বিশেষ সিবিআই আদালত (রাউস অ্যাভিনিউ জেলা আদালত) এই সাজা ঘোষণা করেছে। পাশাপাশি চৌতালাকে ৫০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়াও চৌতালার চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় বৃহস্পতিবারই (২৬ মে) দোষী সাব্যস্ত হওয়া হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার সাজা নিয়ে উভয় পক্ষের যুক্তি শোনেন বিশেষ সিবিআই আদালতের বিচারক বিকাশ ধুলে। এরপর শুক্রবার সাজা ঘোষণা করা হয়েছে, এদিন সাজা ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন চৌতালা। অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি মামলায় ৪ বছরের জেলের সাজা হয়েছে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালার। পাশাপাশি চৌতালাকে ৫০ লক্ষ টাকা জরিমানা ও চারটি সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top