News Flash

  • Home
  • বিনোদন
  • বিদিশার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে ফোনের কললিস্ট
Image

বিদিশার অস্বাভাবিক মৃত্যুর তদন্তে পুলিশ, খতিয়ে দেখা হচ্ছে ফোনের কললিস্ট

কলকাতা, ২৬ মে (হি.স.): অভিনেত্রী পল্লবী দে-র অস্বাভাবিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই গ্ল্যামার দুনিয়ার আরও মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যু। বুধবার গলায় ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার হয়েছে অভিনেত্রী ও মডেল বিদিশা দে মজুমদারের দেহ। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। বিদিশার দেহের পাশ থেকে মিলেছে একটি সুইসাইড নোটও।

নাগেরবাজারে মডেল-অভিনেত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্ত করছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে, আরও বেশি কাজ করতে চাইছিলেন বিদিশা। কিন্তু চলতি মাসের গোড়ায় প্রশিক্ষণ কেন্দ্রে অনিয়মিত হয়ে পড়েন তিনি। ঘনিষ্ঠ মহলে অভিনেত্রী জানিয়েছিলেন, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পেশাগত অনিশ্চয়তা, মানসিক অবসাদ নাকি অন্য কোনও টানাপোড়েন, কী কারণে বিদিশা দে মজুমদারের রহস্য-মৃত্যু, সেই রহস্যের জট খুলতে বিদিশার ফোনের কললিস্ট খতিয়ে দেখছে পুলিশ। আপাতত তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কিছু জানাননি তদন্তকারীরা।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top