News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২২ তম উপ-রাজ্যপাল পেল দিল্লি, শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা
Image

২২ তম উপ-রাজ্যপাল পেল দিল্লি, শপথ নিলেন বিনয় কুমার সাক্সেনা

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): দিল্লির নতুন উপ-রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন বিনয় কুমার সাক্সেনা। বৃহস্পতিবার রাজ নিবাসে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে দিল্লির ২২ তম উপ-রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন বিনয় কুমার সাক্সেনা। ৬৪ বছর বয়সী বিনয় কুমার সাক্সেনা দিল্লির উপ-রাজ্যপাল হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছেন দিল্লি হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভিপিন সাঙ্ঘি। শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লি মন্ত্রিসভার সদস্য, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং, দিল্লি সাংসদ ও বিধায়ক ও শীর্ষ আমলারা।

ব্যক্তিগত অনিল বাইজলের পদত্যাগের পর বিনয় কুমার সাক্সেনাকে দিল্লি উপ-রাজ্যপাল পদে নিযুক্ত করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতদিন বিনয় কুমার সাক্সেনা কেন্দ্রীয় ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প উদ্যোগ মন্ত্রকের অধীনস্ত খাদি ও গ্রামীণ শিল্প কমিশনের চেয়ারম্যান ছিলেন। ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ওই পদে ছিলেন তিনি। বৃহস্পতিবার অনিল বাইজলের স্থলাভিষিক্ত হয়েছেন বিনয় কুমার সাক্সেনা।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top