News Flash

  • Home
  • দিনের খবর
  • Nirmala Sitharaman : চলতি অর্থবর্ষেই হতে পারে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণ, প্রক্রিয়া শুরু কেন্দ্রের
Image

Nirmala Sitharaman : চলতি অর্থবর্ষেই হতে পারে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বিলগ্নিকরণ, প্রক্রিয়া শুরু কেন্দ্রের

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.) : দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের কাজ দ্রুত শেষ করতে চায় কেন্দ্র। ইতিমধ্যেই প্রয়োজনীয় সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। বুধবার জানা গিয়েছে, নরেন্দ্র মোদী সরকার আগেই ‘ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট’ সংশোধন করে রাষ্ট্রয়ত্ত ব্যাঙ্কগুলিতে বেসরকারি বিনিয়োগের পথ প্রশস্ত করার বার্তা দিয়েছিল। সূত্রের খবর, সংসদের আসন্ন বাদল অধিবেশনেই এ বিষয়ে একটি বিল পাশ করাতে চায় কেন্দ্র। প্রাথমিক ভাবে দু’টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে বিলগ্নিকরণের তালিকাভুক্ত করাও হয়ে গিয়েছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়েছিলেন, কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু করতে চায় কেন্দ্র। ওই উদ্দেশ্যে ১৯৭০ এবং ১৯৮০ সালের ব্যাঙ্ক জাতীয়করণের দু’টি আইন এবং ১৯৪৯-এর ব্যাঙ্ক নিয়ন্ত্রণ আইন সংশোধন করা হবে বলেও জানান তিনি।


কোন দু’টি ব্যাঙ্ক বেসরকারিকরণের তালিকায় রয়েছে, সে বিষয়ে কেন্দ্রের তরফে কিছু জানানো হয়নি। তবে সূত্রের খবর, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্কের নাম নিয়ে জল্পনা চলছে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top