News Flash

  • Home
  • বিদেশ
  • ফের শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ
Image

ফের শক্তি প্রদর্শন উত্তর কোরিয়ার, আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

পিয়ংইয়ং, ২৫ মে (হি.স.): ফের শক্তি প্রদর্শন করল উত্তর কোরিয়া। বুধবার সকালে সমুদ্র অভিমুখে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সিউলের সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বুধবার সকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষার ভলির অংশ হিসাবে একটি “সন্দেহজনক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র” নিক্ষেপ করেছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর প্রথম এশিয়া সফর শেষ করার ঠিক একদিন পরই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া।

উত্তর কোরিয়ার স্থানীয় সময় অনুযায়ী, সকাল ৬টা থেকে ৭টার মধ্যে দেশের পূর্ব উপকূল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং-এর পক্ষ থেকে অবশ্য এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সম্পর্কে কোনও ঘোষণা করা হয়নি। উত্তর কোরিয়া খুব কমই নিজস্ব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বা পরীক্ষার খবর তাৎক্ষণিকভাবে প্রচার করে। এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপের খবর সত্যি হয়ে থাকলে চলতি বছর এ নিয়ে ১৬ বার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া।

Releated Posts

ভারত-জার্মানি কৌশলগত অংশীদারিত্বে নতুন গতি, সহযোগিতা আরও জোরদারের বার্তা মোদি-মের্ৎস বৈঠকে

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ-এর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 17, 2026

অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে মোদি-ইইউ শীর্ষ নেতৃত্বের আলোচনা

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে বুধবার ইউরোপীয় কাউন্সিলের সভাপতি আন্তোনিও কোস্টা এবং ইউরোপীয় কমিশনের…

ByByNews Desk Jun 17, 2026

বিতর্কে জর্জরিত চীন-অর্থায়িত পোখরা বিমানবন্দরে অবশেষে শুরু হচ্ছে দৈনিক আন্তর্জাতিক উড়ান

কাঠমান্ডু, ১৭ জুন (আইএএনএস): উদ্বোধনের সাড়ে তিন বছরেরও বেশি সময় পর অবশেষে নেপালের পশ্চিমাঞ্চলে অবস্থিত চীন-অর্থায়িত পোখরা আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 17, 2026

জাতিসংঘ সনদের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত, একে ‘আশার প্রতীক’ বলে উল্লেখ

জাতিসংঘ, ১৭ জুন (আইএএনএস): জাতিসংঘ সনদ ভারতের ১৪০ কোটিরও বেশি মানুষের কাছে ‘আশা’র প্রতীক বলে মন্তব্য করেছেন রাষ্ট্রসংঘে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top