News Flash

  • Home
  • দিনের খবর
  • Explosion : গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, উত্তরকাশীতে ৫ বাঙালি অভিযাত্রীর মৃত্যু
Image

Explosion : গাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, উত্তরকাশীতে ৫ বাঙালি অভিযাত্রীর মৃত্যু

উত্তরকাশী, ২৫ মে (হি.স.) : ওড়িশার দারিংবাড়ির পর এবার দুর্ঘটনা উত্তর কাশীতে। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য। ট্রেকিং করতে গিয়ে প্রাণ হারালেন ৫ বাঙালি অভিযাত্রী। নিহতদের মধ্যে ৩ জন একই পরিবারের সদস্য।

জানা গিয়েছে, গড়িয়ার নরেন্দ্রপুরের বাসিন্দা মদন মোহন ভুঁইয়া। স্ত্রী ঝুমুর ও ছেলে নীলেশকে সঙ্গে নিয়ে উত্তরকাশীতে ট্রেকিং করতে দিয়েছিলেন তিনি। বাকি ২ জনের বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে। নৈহাটিরই একটি ট্রেকিং ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁরা। সোমবার বিমানে উত্তর কাশী রওনা হন ওই ৫ জন।


বুধবার উত্তর কাশী থেকে গাড়িতে করে কেদারতালের দিকে যাচ্ছিলেন ওই ৫ বাঙালি অভিযাত্রী। তখন আচমকাই গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। প্রায় সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে এবং ওই অবস্থায় গাড়িটি খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান সকলে।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top