News Flash

  • Home
  • দিনের খবর
  • Protest: ওবিসি-দের সংরক্ষণ নিয়ে মুম্বইয়ে প্রতিবাদ বিজেপির, চন্দ্রকান্ত-সহ আটক কয়েকজন নেতা-কর্মী
Image

Protest: ওবিসি-দের সংরক্ষণ নিয়ে মুম্বইয়ে প্রতিবাদ বিজেপির, চন্দ্রকান্ত-সহ আটক কয়েকজন নেতা-কর্মী

মুম্বই, ২৫ মে (হি.স.): মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অনগ্রসর শ্রেণীদের রাজনৈতিক সংরক্ষণ শেষ করার অভিযোগ এনে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। বুধবার মুম্বইয়ে বিক্ষোভ প্রদর্শন করেন বিপুল সংখ্যক নেতা ও কর্মীরা। রাজ্য সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন, এমন সময় চন্দ্রকান্ত পাটিল ও সুধীর মুনগান্টিওয়ার-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ।

বিজেপি নেতা সুধীর মুনগান্টিওয়ার এদিন বলেছেন, “এই সরকার প্রতিশোধ নিতে চাইছে এবং ব্রিটিশদের মত আচরণ করছে। জনগণই তাঁদের অভিশাপ দেবে।” বিজেপির অভিযোগ, অনগ্রসর শ্রেণীদের রাজনৈতিক সংরক্ষণ শেষ করার চক্রান্ত করছে মহারাষ্ট্র সরকার। তার বিরুদ্ধেই বুধবার মুম্বইয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তাঁরা। বিক্ষোভ ও প্রতিবাদ চলাকালীন চন্দ্রকান্ত পাটিল ও সুধীর মুনগান্টিওয়ার-সহ বেশ কয়েকজন বিজেপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। বিজেপি নেতারা জানিয়েছেন, তাঁদের এই আন্দোলন চলবে।

Releated Posts

তামিলনাড়ুর শিবকাশীতে অবৈধ বাজি গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩; তদন্ত শুরু

শিবকাশী (তামিলনাড়ু), ২৬ জুলাই (আইএএনএস): তামিলনাড়ুর বিরুধুনগর জেলার শিবকাশী তালুকের সেঙ্গামালপট্টি গ্রামে একটি অবৈধ বাজি গুদামে রবিবার ভয়াবহ…

ByByNews Desk Jul 26, 2026

বিহারে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে বড় আন্দোলনের হুঁশিয়ারি তেজস্বী যাদবের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বিহারে নিট প্রশ্নফাঁস ইস্যুতে আন্দোলনকারী ছাত্রদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর প্রত্যাহার না হলে রাজ্যজুড়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘মন কি বাত’-এ সীতামঢ়ির প্লাস্টিক পুনর্ব্যবহার উদ্যোগ, আহমেদাবাদের বৃক্ষরোপণ ও ‘ভোকাল ফর লোকাল’-এর প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি/সীতামঢ়ি/গান্ধীনগর, ২৬ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্বে পরিবেশ…

ByByNews Desk Jul 26, 2026

প্রধানমন্ত্রী পূর্ণ আস্থা রেখেই শিক্ষামন্ত্রকের দায়িত্ব দিয়েছেন: প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব গ্রহণের পর রবিবার কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top