News Flash

  • Home
  • বিদেশ
  • Accident: টেক্সাসের স্কুলে বন্দুকবাজের গুলিতে ১৮ শিশু-সহ মৃত ২১, আততায়ীরও মৃত্যু
Image

Accident: টেক্সাসের স্কুলে বন্দুকবাজের গুলিতে ১৮ শিশু-সহ মৃত ২১, আততায়ীরও মৃত্যু

টেক্সাস, ২৫ মে (হি.স.): বন্দুকবাজের হামলায় আবারও রক্তাক্ত হল আমেরিকার শিক্ষাঙ্গন! এবার আমেরিকার টেক্সাসের ইউভালডে কাউন্টির একটি প্রাথমিক স্কুলে ১৮ বছর বয়সী বন্দুকবাজের গুলিতে প্রাণ হারিয়েছেন ২১ জন। মৃতদের মধ্যে ১৮টি শিশু ও ৩ জন প্রাপ্ত বয়স্ক, বন্দুকবাজের হামলায় আহত হয়েছেন অনেকেই। মৃত্যু হয়েছে ওই আততায়ীরও। টেক্সাসের স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার মারাত্মক এই ঘটনা ঘটে।

একটি বিবৃতি জারি করে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, প্রাথমিক স্কুলে গুলি চালানোর ঘটনায় মোট ২১ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে ১৮টি শিশু। হামলাকারীরও মৃত্যু হয়েছে। টেক্সাস প্রশাসন সূত্রে খবর, ইউভালডে কাউন্টির প্রাথমিক স্কুলে গুলিচালনার ঘটনায় অভিযুক্ত কিশোরের নাম ১৮ বছরের সালভাদর র‌্যামোস। মঙ্গলবার একটি হ্যান্ডগান এবং রাইফেল নিয়ে স্কুলে ঢুকে পড়ে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে সে। ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২১ জন। তাঁদের মধ্যে ১৮ জন শিশুও রয়েছে। এ ছাড়াও অনেকে আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

টেক্সাসের ইতিহাসে এ ধরনের হামলা আগে কখনও হয়নি। এমনকি, গত এক দশকের মধ্যে আমেরিকার ইতিহাসে এটিই অন্যতম বড় হামলা। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবটের সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। উদ্বেগ প্রকাশ করে বাইডেন বলেছেন, “প্রতিটি বাবা-মায়ের জন্য, এই দেশের প্রতিটি নাগরিকের জন্য, এই বেদনাকে কাজে পরিণত করার সময় এসেছে।” আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “যথেষ্ট হয়েছে।”

Releated Posts

বাংলাদেশে ছাত্রলীগের সদস্যদের পরিকল্পিতভাবে নিশানা করা হচ্ছে, অভিযোগ আওয়ামী লীগের

ঢাকা, ২৭ জুলাই (আইএএনএস): বাংলাদেশের আওয়ামী লীগ অভিযোগ করেছে, তাদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ (বিএসএল)-এর সঙ্গে যুক্ত হাজার…

ByByNews Desk Jul 27, 2026

সিয়াটলের খাদ্য উৎসবে বন্দুকবাজের হামলা, গুলিবিদ্ধ একাধিক

সিয়াটল, ২৭ জুলাই (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলাকালীন বন্দুকবাজের গুলিতে একাধিক…

ByByNews Desk Jul 27, 2026

হরমুজ প্রণালীতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান-ওমানের কারিগরি বৈঠক, আলোচনা ইতিবাচক: তেহরান

তেহরান, ২৬ জুলাই (আইএএনএস): হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ নৌচলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান তেহরানে একাধিক দফায় কারিগরি…

ByByNews Desk Jul 26, 2026

ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে চাকরি নেওয়ার আগে সতর্ক থাকার পরামর্শ ভারতের, নিরাপত্তা ঝুঁকি নিয়ে এমইএ-র বিশেষ নির্দেশিকা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ব্ল্যাক সি (কৃষ্ণসাগর) অঞ্চলে চলাচলকারী বা ওই অঞ্চলের মধ্য দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজে চাকরি…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top