News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব সমগ্র বিশ্বের জন্য উপকারী : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের কৌশলগত অংশীদারিত্ব সমগ্র বিশ্বের জন্য উপকারী : প্রধানমন্ত্রী

টোকিও, ২৪ মে (হি.স.): জাপানের রাজধানী টোকিও-তে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে প্রথমে কোয়াড নেতাদের সম্মেলনে মিলিত হন মোদী ও অ্যান্থনি। কোয়াড শিখর সম্মেলনের পর দ্বিপাক্ষিক বৈঠক করেছেন ভারত ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। বৈঠকের পর প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছে, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব শক্তিশালী, এই সম্পর্ক শুধুমাত্র দুই দেশের জনগণের জন্য নয়, বিশ্বের জন্যও উপকারী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের সঙ্গে সাক্ষাৎ করে আমি আনন্দিত। বিভিন্ন বিষয়ে তাঁদের মধ্যে কথা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনই পরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, “ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ এবং প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করাটা খুবই সম্মানের বিষয়।”

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top