News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Deputation : টিএমসির চেয়ারম্যানকে ডেপুটেশন কর্মচারী সংঘের
Image

Deputation : টিএমসির চেয়ারম্যানকে ডেপুটেশন কর্মচারী সংঘের

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মে৷৷  ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সংঘের পক্ষ থেকে মঙ্গলবার ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যানকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ ডেপুটেশন ও স্মারকলিপির উল্লেখযোগ্য বিষয় গুলির মধ্যে রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের মত ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত কর্মচারীদের সপ্তম বেতন কমিশন চালু করতে হবে৷ নিয়মিত মহার্ঘ ভাতা প্রদান করতে হবে৷ অবসর গ্রহণের পর পেনশন চালু করতে হবে৷

ডেপুটেশন ও প্রদান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় মজদুর সংঘের রাজ্য সভাপতি শংকরদেব বলেন ত্রিপুরা মেডিকেল কলেজে কর্মরত কর্মচারীরা নানাভাবে অবহেলা ও বঞ্চনার শিকার হচ্ছেন৷ তাদেরকে সরকারি কর্মচারীর মত বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হচ্ছে না৷ সম কাজে সম বেতন প্রদান সহ অন্যান্য দাবি পূরণের জন্য ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে ত্রিপুরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানানো হয়েছে৷

ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ডঃ রায়ের সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের পক্ষ থেকে দাবি সনদ তুলে দেওয়া হয়৷ ত্রিপুরা মেডিকেল কলেজের চেয়ারম্যান ডঃ পীড়ায় দাবি কথা স্বীকার করে এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ত্রিপুরা মেডিকেল এন্ড নার্সিং কলেজ কর্মচারী সমিতির নেতৃবৃন্দের আশ্বস্ত করেছেন৷ সংগঠনের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন৷ তবে তারা আশা ব্যক্ত করেছেন কর্তৃপক্ষ তাদের ন্যায্য দাবি পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা আশাবাদী৷

Releated Posts

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত সাব্রুমের পানবাগান, চাষিদের মাথায় হাত

সাব্রুম, ২৭ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমায় রবিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় আছড়ে পড়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে…

ByByReshmi Debnath Apr 27, 2026

কালবৈশাখীর তাণ্ডবে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎহীনতায় চরম জনদুর্ভোগ

আগরতলা,২৭ এপ্রিল :কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে সোনামুড়া মহকুমার কাঠালিয়া ব্লকের একাধিক পঞ্চায়েত এলাকা। রবিবার সন্ধ্যায় প্রায় সাড়ে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

বাস ও বাইকের সংঘর্ষে আহত যুবক, বিশৃঙ্খল পার্কিং নিয়ে ক্ষোভ

শান্তিরবাজার ২৭ এপ্রিল: সোমবার শান্তিরবাজারের বিজেপি পার্টি অফিস সংলগ্ন জাতীয় সড়কে বাস ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত হন…

ByByReshmi Debnath Apr 27, 2026

অপরিশোধিত পানীয় জলে জন্ডিসের প্রাদুর্ভাব, সিএমও-র কাছে সিপিআই (এম)-এর ডেপুটেশন

আগরতলা, ২৭ এপ্রিল : অপরিশোধিত পানীয় জলের জেরে শহরে জন্ডিসের প্রাদুর্ভাব বেড়েছে। এই অভিযোগ তুলে সিএমও-র কাছে ডেপুটেশনে…

ByByTaniya Chakraborty Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top