News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Attack : অমরপুরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে দুসৃকতিরা
Image

Attack : অমরপুরে বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মে৷৷ অমরপুরের পাহাড়পুর বাজারে শাসক দল বিজেপির পার্টি অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা৷ শাসক দলের পার্টি অফিস ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ এ ব্যাপারে বীরগঞ্জ থানা একটি সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে৷

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ তবে এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তারে কোনো সংবাদ নেই৷ স্থানীয় একটি সূত্রে জানা গেছে তিস্তা মথা দলের কিছু উশৃংখল সদস্য এই ঘটনা সংঘটিত করেছে৷ তবে এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পুলিশের কাছে নেই বলে জানিয়েছে৷ শাসক দল বিজেপির পার্টি অফিস ভাঙচুর করার ঘটনাকে কেন্দ্র করে পাহাড়পুর বাজার সহ পার্শবর্তী এলাকা গুলোতে রাজনৈতিক উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ ফের যেকোনো সময় রাজনৈতিক হিংসাত্মক কার্যকলাপ সংগঠত হতে পারে বলে অনেকে আশঙ্কা ব্যক্ত করেছেন৷

খোঁজখবর নিয়ে যতদূর জানা গেছে পাহাড়পুর সহ পার্শবর্তী এলাকাগুলিতে বিজেপি যাতে তাদের সাংগঠনিক কার্যকলাপ চালাতে না পারে সেজন্যই এ ধরনের কার্যকলাপ সংঘটিত হয়েছে৷ শাসক দলের পার্টি অফিস ভাঙচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিজেপি নেতৃত্ব৷

Releated Posts

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top