News Flash

  • Home
  • প্রধান খবর
  • PM Narendra Modi : টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Image

PM Narendra Modi : টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : ব্যাডমিন্টনে ইতিহাস গড়ে প্রথম টমাস কাপে সোনা জিতেছে ভারত। টমাস কাপে জয়ী লক্ষ্য সেন, কিদম্বি শ্রীকান্তদের অভিনন্দন জানিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশের তরফে জয়ী দলকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এটা ছোটখাট কৃতিত্ব নয়। ‘হ্যাঁ, আমরাও করতে পারি’-এই মনোভাবই আজ দেশের নতুন শক্তি। আপনাদের আশ্বস্ত করছি, সরকার আমাদের খেলোয়াড়দের সম্ভাব্য সমস্ত সহযোগিতা করবে।”

ইন্দোনেশিয়াকে হারিয়ে প্রথমবার টমাস কাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। তাইল্যান্ডের ইমপ্যাক্ট এরিনাতে ১৪ বারের চ্যাম্পিয়নদের ৩-০ ব্যবধানে হারিয়ে দেয় ভারত। ফাইনালে তৃতীয় ম্যাচে ইন্দোনেশিয়ার জোনাথন ক্রিস্টিকে সিঙ্গলসে ২১-১৫, ২৩-২১ স্ট্রেট গেমে হারান কিদাম্বি শ্রীকান্ত। যা ভারতের ৩-০ জয় নিশ্চিত করে দেয়।


টমাস কাপ ব্যাডমিন্টনে ইতিহাসের সামনে দাঁড়িয়েছিল ভারত। ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। লক্ষ্য সেন সিঙ্গলসে প্রথম ম্যাচ জেতার পর ডাবলসেও জয়ী হয় ভারত। প্রথম গেম হেরে গিয়েও ১৮-২১, ২৩-২১, ২১-১৯ ব্যবধানে ইন্দোনেশিয়ার ডাবলস জুটি মহম্মদ এহসান ও কেভিন সঞ্জয়া সুকামুলজোকে হারিয়ে দেন ভারতের সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি ও চিরাগ শেট্টি।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top