News Flash

Image

বাইসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়ল যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ শনিবার রাজধানীর মেলার মাঠ এলাকায় বাই সাইকেল চুরি করতে এসে হাতেনাতে ধরা পড়েছে এক যুবক৷ আটক বাইসাইকেল চোরের নাম দীপাল বনিক৷ তার বাড়ি ধলেশ্বর এলাকায় বলে জানা গেছে৷ ঘটনার বিবরণে জানা যায় এক ব্যক্তি তার বাইসাইকেলটি মেলার মাঠ এলাকায় একটি দোকানের সামনে রেখে দোকানে কিছু জিনিসপত্র কিনতে গিয়েছিলেন৷ ফিরে এসে লক্ষ করেন তার বাইসাইকেল টি কে বা কারা চুরি করে নিয়ে গেছে৷ বিষয়টি জানাজানি হতেই স্থানীয় লোকজনরা অভিযুক্ত বাই সাইকেল চোরকে আটক করে নিয়ে আসেন৷ বাইসাইকেল সহ চোরকে আটক করে বেদম প্রহার করেন উত্তেজিত জনতা৷ গণ প্রহারে সে জখম হয়েছে৷ এ ব্যাপারে থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে ৷ তাকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ জানা গেছে সে ইতিপূর্বেও ধরনের চুরির ঘটনা সংঘটিত করেছে৷ সে একজন দাগি চোর বলেও জানা গেছে৷ তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top