নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ কৃষ্ণনগরে বিজেপি সদর কার্যালয়ে প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে রাজ্যের নব-নিযুক্ত মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়৷ অনুষ্ঠানে প্রদেশ মহিলা মোর্চার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন৷ সম্বর্ধনা গ্রহণ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন তিনি মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছেন তাতে তিনি আপ্লুত৷ রাজ্যের জনগণকে সঠিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷ স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করবে বলেও তিনি আশ্বস্ত করেন৷ বিগত দিনগুলিতে রাজ্যে যেসব কর্মসূচি বাস্তবায়িত হয়েছে সেগুলি পর্যালোচনা এবং যেসব কাজকর্ম এখনো সম্পন্ন হয়নি সেগুলো দ্রুত গতিতে সম্পন্ন করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷ সংবর্ধনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হতে পারেন সে দিকে লক্ষ্য রেখেই দল এবং নেতৃত্ব কাজ করে চলেছেন৷ দল যাদের হাতে যে সব দায়িত্ব অর্পণ করে চলেছে সেই দায়িত্ববোধ থেকেই নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷ উল্লেখ্য মুখ্যমন্ত্রী হিসেবে ডাক্তার মানিক সাহাকে নিযুক্ত করার পর থেকেই বিভিন্ন সংগঠন ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ জন নবনীত মুখ্যমন্ত্রীকে সম্বর্ধনা ও অভিনন্দন জানিয়ে আসছেন৷

বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহাকে সংবর্ধনা
Tags:
Releated Posts
নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন
আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…
আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের
আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…
ত্রিপুরায় সিএএ-র আওতায় ২০টির বেশি আবেদন, দুইজন পেলেন ভারতীয় নাগরিকত্ব
আগরতলা, ১২ জুন: নাগরিকত্ব (সংশোধনী) আইন বা সিএএ-এর আওতায় ত্রিপুরায় এ পর্যন্ত ২০ থেকে ২৫টি আবেদন জমা পড়েছে।…
রাজনৈতিক হিংসায় নিহতদের পরিবারকে চাকরি দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: রতন লাল নাথ
আগরতলা, ১২ জুন: রাজনৈতিক হিংসায় নিহত ব্যক্তিদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি প্রদানের ক্ষেত্রে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে…


















