News Flash

  • Home
  • প্রধান খবর
  • Supreme Court: পেগাসাস মামলা: বিশেষজ্ঞ প্যানেলকে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় দিল শীর্ষ আদালত
Image

Supreme Court: পেগাসাস মামলা: বিশেষজ্ঞ প্যানেলকে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় দিল শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২০ মে (হি.স.) : পেগাসাস মামলার বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তিন সদস্যের প্রযুক্তিগত কমিটিকে অতিরিক্ত সময় দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টে পেগাসাস মামলা শুনানি হয়। আদালত নিযুক্ত তিন সদস্যের কমিটির জমা দেওয়া অন্তর্বর্তী তদন্ত রিপোর্ট পেশ করার বিষয়ে কয়েকটি ক্ষেত্রে বিশ্লেষণ করা বাকি রয়েছে। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি আরভি রভেন্দ্রনের নেতৃত্বে গঠিত প্যানেল ফেব্রুয়ারি মাসে আদালতে অন্তর্বর্তী রিপোর্ট জমা দেয়। তবে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার জন্য এদিন আরও কিছুটা সময় চাওয়ার আবেদন জানানো হয়। আগামী জুলাইয়ে ফের শুনানি হবে।

এদিন সর্বোচ্চ আদালত বলেছে, ইসরায়েলি সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে রাজনীতিবিদ, কর্মী এবং সাংবাদিকদের উপর গুপ্তচরবৃত্তি করার অভিযোগ খতিয়ে দেখার জন্য গঠিত একটি প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটি এর আগে সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। কমিটির কাছ থেকে একটি অন্তর্বর্তী প্রতিবেদন পেয়েছে, যা ম্যালওয়্যার সংক্রমণের সন্দেহজনক ২৯টি মোবাইল ডিভাইস পরীক্ষা করেছে।

Releated Posts

ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী জাহাজে হামলা: যুক্তরাষ্ট্রের কাছে কড়া প্রতিবাদ ভারতের, বলল ‘অগ্রহণযোগ্য’

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ওমান উপসাগরে ভারতীয় নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজগুলিতে মার্কিন নৌবাহিনীর ধারাবাহিক হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, ‘গ্রেপ্তার হতে প্রস্তুত’, সুর চড়ালেন জিতু পাটোয়ারি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে বিক্ষোভে…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

অন্ত্যোদয়ের মন্ত্রে সমাজের প্রান্তিক মানুষের উন্নয়ন, কেন্দ্রের দাবি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): সমাজের সবচেয়ে পিছিয়ে থাকা ও বঞ্চিত জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতে এনে অন্তর্ভুক্তিমূলক বিকাশ নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

ভারতীয় নাবিকদের মৃত্যু: মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘রাষ্ট্রীয় জলদস্যুতা’র অভিযোগ

তেহরান, ১২ জুন (আইএএনএস) : ওমান উপকূলে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাগরিকের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top