News Flash

  • Home
  • প্রধান খবর
  • জ্ঞানবাপী মসজিদ মামলা : এলাহাবাদ হাই কোর্টের শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত
Image

জ্ঞানবাপী মসজিদ মামলা : এলাহাবাদ হাই কোর্টের শুনানি ৬ জুলাই পর্যন্ত স্থগিত

লখনউ, ২০ মে (হি.স.) : জ্ঞানবাপী মসজিদ মামলায় এলাহাবাদ হাইকোর্টের শুনানি আগামী ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হল। শুক্রবার এমনটাই জানিয়েছে আদালত। তবে এদিন দুপুরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে।

এদিন আদালতে হিন্দুপক্ষের আইনজীবী দাবি করেন, ”জ্ঞানবাপী মসজিদে যে শিবলিঙ্গটি রয়েছে, সেটি মানুষের তৈরি নয়। সেটি প্রকট হয়েছে। এটা মানুষের তৈরি হতেই পারে না। এমনটাই শিব পুরাণে বর্ণিত রয়েছে।” তবে এলাহাবাদ হাই কোর্টে শুনানি স্থগিত হলেও সুপ্রিম কোর্টে শুক্রবারই শুনানি শুরু হবে দুপুর তিনটেয়।
প্রসঙ্গত, বারাণসী সিভিল কোর্টের নির্দেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি চলছিল। সেই ভিডিওগ্রাফিতে দেখা যায়, মসজিদের অন্দরের জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সেই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এরপরই ওই জলাশয়ের আশপাশ সিল করে দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত। দিন কয়েক আগে একই নির্দেশ দেয় শীর্ষ আদালতও। তবে মসজিদে নমাজ বন্ধ রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১৪ মে পর্যন্ত তিনদিন ধরে ভিডিওগ্রাফি করা হয়। পরে আরও দু’দিন সময় চেয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত মুখবন্ধ খামে মসজিদের অন্দরের ভিডিও সার্ভের রিপোর্ট জমা পড়ে বারাণসীর আদালতে। মামলাটির পরবর্তী শুনানি ২৩ মে।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top