News Flash

  • Home
  • প্রধান খবর
  • J P Nadda: সেবাই সংগঠনের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে মোদীজির দেখানো পথে হেঁটেছেন বিজেপি কর্মীরা : নাড্ডা
Image

J P Nadda: সেবাই সংগঠনের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে মোদীজির দেখানো পথে হেঁটেছেন বিজেপি কর্মীরা : নাড্ডা

জয়পুর, ২০ মে (হি.স.): সেবাই সংগঠনের মন্ত্র, এই মন্ত্রে অনুপ্রাণিত হয়ে প্রতিটি বিজেপি কর্মী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে হেঁটেছেন। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা বলেছেন, কোভিডের সময় যখন সমস্ত রাজনৈতিক দল লকডাউনে চলে গিয়েছিল, তাঁরা আইসোলেশনে চলে গিয়েছিলেন। নেতাদের যখন শুধু টুইটারেই দেখা গিয়েছিল, এমন সময়ে আপনি (প্রধানমন্ত্রী) আমাদের সেবাই সংগঠনের মন্ত্র দিয়েছিলেন। নাড্ডার কথায়, সেবাই সংগঠনের মন্ত্রে অনুপ্রাণিত হয়ে মোদীজির দেখানো পথে হেঁটেছেন প্রতিটি বিজেপি কর্মী।

রাজস্থানে জয়পুরে শুক্রবার শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বৈঠকের উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে দলীয় প্রতিনিধিদের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। তার আগে বক্তব্য রাখেন নাড্ডা। নাড্ডা এদিন বলেছেন, “আমরা জনগণের জন্য কীভাবে কাজ করব, কীভাবে দলকে এগিয়ে নিয়ে যাব—এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।” নাড্ডা আরও বলেছেন, “যখনই সংগঠনের প্রয়োজন হয়েছে, সর্বদা প্রধানমন্ত্রীর নেতৃত্ব পেয়েছি আমরা, তাঁর দিকনির্দেশনা পেয়েছি।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top