News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: দরিদ্রদের কল্যাণ ও সুষম উন্নয়নের জন্য কাজ করেছে ৮ বছরের এনডিএ সরকার : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: দরিদ্রদের কল্যাণ ও সুষম উন্নয়নের জন্য কাজ করেছে ৮ বছরের এনডিএ সরকার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): দরিদ্রদের কল্যাণ ও সুষম উন্নয়নের জন্য কাজ করেছে ৮ বছরের এনডিএ সরকার। ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, “চলতি মাসেই ৮ বছর পূর্ণ করবে এনডিএ সরকার। এই বছরগুলি দেশের সেবা, দরিদ্র ও মধ্যবিত্তদের কল্যাণে কাজ করার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মহিলাদের সশক্তিকরণে কাজ করা হয়েছে।” রাজস্থানে জয়পুরে শুক্রবার শুরু হয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র জাতীয় কার্যনির্বাহী বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি বৈঠকের উদ্বোধন করেন। এই উপলক্ষ্যে দলীয় প্রতিনিধিদের সামনে ভাষণ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন বলেছেন, “ভারতকে এখন আকাঙ্খায় পরিপূর্ণ দেশ হিসেবে দেখা হয়। এখন ভারতের প্রতিটি নাগরিক চূড়ান্ত ফলাফলের সাক্ষী হয়ে কাজটি সম্পন্ন হতে দেখতে চায়। এই প্রেক্ষাপটে সরকারের দায়িত্বও অনেক বেড়ে যায়।” প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা আগামী ২৫ বছরের জন্য লক্ষ্য নির্ধারণ করছি, বিজেপির জন্যও আগামী ২৫ বছরের লক্ষ্য নির্ধারণ করার সময় এসেছে। যাবতীয় চ্যালেঞ্জের মধ্যেও মানুষের আশা-আকাঙ্খা পূরণ করুন।” প্রধানমন্ত্রী এদিন আরও বলেছেন, “আমরা প্রত্যক্ষ করছি এমন কিছু দল রয়েছে যাঁরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়গুলি থেকে দেশের মনোযোগ কে বিক্ষিপ্ত করার চেষ্টা করছে। তাঁদের থেকে সাবধান থাকা উচিত আমাদের।” উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “বিগত কিছু দিনে আমরা দেখেছি ভাষার ভিত্তিতে বিতর্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। বিজেপি প্রতিটি আঞ্চলিক ভাষায় ভারতীয় সংস্কৃতির প্রতিফলন দেখে। আমরা এনইপি-তে প্রতিটি আঞ্চলিক ভাষাকে সমান গুরুত্ব দিয়েছি।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top