News Flash

  • Home
  • প্রধান খবর
  • Congress: কংগ্রেস থেকে ইস্তফা হার্দিকের, টুইটে লিখলেন এই সিদ্ধান্তে খুশি হবেন গুজরাটের জনগণ
Image

Congress: কংগ্রেস থেকে ইস্তফা হার্দিকের, টুইটে লিখলেন এই সিদ্ধান্তে খুশি হবেন গুজরাটের জনগণ

নয়াদিল্লি, ১৮ মে (হি.স.): কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল। বুধবার কংগ্রেসের পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন হার্দিক প্যাটেল। হার্দিক আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, তাঁর এই সিদ্ধান্তকে সমস্ত সহকর্মী ও গুজরাটের জনগণ স্বাগত জানাবেন। কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ আগেই উগরে দিয়েছিলেন হার্দিক প্যাটেল। দলের অন্দরে তাঁকে কোণঠাসা করা হচ্ছে বলেও অভিযোগ তোলেন।

অবশেষে বুধবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়েছেন হার্দিক প্যাটেল। টুইটে হার্দিক এদিন লিখেছেন, “আমি সাহসিকতার সঙ্গে কংগ্রেস দলের পদ এবং দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত, আমার সিদ্ধান্তকে আমার সমস্ত সহকর্মী এবং গুজরাটের জনগণ স্বাগত জানাবেন। আমি বিশ্বাস করি আমার এই পদক্ষেপের পরে, আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।” কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র জমাও দিয়েছেন হার্দিক প্যাটেল।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top