News Flash

  • Home
  • প্রধান খবর
  • Rajnath Singh: নৌবাহিনীতে দু’টি দেশীয় রণতরী অন্তর্ভুক্ত, রাজনাথ বললেন মেক ফর ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য
Image

Rajnath Singh: নৌবাহিনীতে দু’টি দেশীয় রণতরী অন্তর্ভুক্ত, রাজনাথ বললেন মেক ফর ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য

মুম্বই, ১৭ মে (হি.স.): সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত দু’টি অত্যাধুনিক যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হল ভারতীয় নৌবাহিনীতে। মঙ্গলবার মুম্বইয়ের মাজাগন ডকইয়ার্ডে এই দু’টি রণতরী আনুষ্ঠানিকভাবে জলে ভাসান প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। ‘আইএনএস সুরাট’ ও ‘আইএনএস উদয়গিরি’ নামক জাহাজ দু’টিতে ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। রণতরী দু’টি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করার পর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “আইএনএস ‘উদয়গিরি’ এবং আইএনএস ‘সুরাট’-এর সফল অন্তর্ভুক্তির পর, এতে কোনও সন্দেহ নেই যে আমরা শুধু ভারতের জন্যই নয়, বিশ্বের জন্যও জাহাজ নির্মাণ করব। শুধু মেক-ইন-ইন্ডিয়া নয়, মেক-ফর-ওয়ার্ল্ড আমাদের লক্ষ্য।”

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এদিন বলেছেন, “আমি বিশ্বাস করি আগামী বছরগুলিতে আইএনএস সুরাট এবং আইএনএস উদয়গিরি মহাসাগরে গর্বের সঙ্গে আমাদের পতাকা ওড়াবে। এই দু’টি যুদ্ধজাহাজ বিশ্বকে শুধুমাত্র আমাদের কৌশলগত শক্তিই নয়, আমাদের আত্মনির্ভরশীলতার শক্তি সম্পর্কেও সচেতন করবে।” রাজনাথ সিং আরও বলেছেন, “সুরাট নামে সূচনা হওয়া এই রণতরী আগামী দিনে আমাদের নৌবাহিনীর বহরে হীরা হিসেবেও প্রমাণিত হবে। আমি বিশ্বাস করি আইএনএস ‘উদয়গিরি’, যার নাম পর্বতশ্রেণীর উপর ভিত্তি করে, এটি দেশের প্রতি সেবা পাহাড়ের চেয়েও উঁচুতে নিয়ে যাবে।”

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top