News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫জি টেস্ট বেড দেশকে উৎসর্গ করলেন মোদী, ট্রাই-এর রজত জয়ন্তীতে ডাক টিকিট প্রকাশ
Image

৫জি টেস্ট বেড দেশকে উৎসর্গ করলেন মোদী, ট্রাই-এর রজত জয়ন্তীতে ডাক টিকিট প্রকাশ

নয়াদিল্লি, ১৭ মে (হি. স.) : ভারতে ৫জি প্রযুক্তির অগ্রগতির জন্য ৫জি টেস্ট বেডের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার ২৫ বছর পূর্ণ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই), সেই উপলক্ষ্যে আয়োজিত একটি অনুষ্ঠানে ৫জি টেস্ট বেডের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আইআইটি মাদ্রাজের নেতৃত্বে আইআইটি দিল্লি, আইআইটি হায়দরাবাদ, আইআইটি কানপুর-সহ মোট আটটি প্রতিষ্ঠানের দ্বারা একটি মাল্টি ইনস্টিটিউট সহযোগিতামূলক প্রকল্প হিসাবে তৈরি করা হয়েছে ৫জি টেস্ট বেড। মঙ্গলবার ভার্চুয়ালি রিমোটের বোতাম টিপে ৫জি টেস্ট বেড দেশকে উৎসর্ব করেছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও ট্রাইয়ের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে একটি বিশেষ ডাক টিকিট প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণও। বিশেষজ্ঞদের মতে, ৫জি টেস্ট বেড বিভিন্ন সংস্থাকে ভারতে ৫জি প্রযুক্তির উন্নতিতে সাহায্য করবে। এদিনের নিজের বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেছেন, “আমরা দেশের প্রতিটি গ্রামকে অপটিক্যাল ফাইবার দিয়ে যুক্ত করার কাজ করছি। একটি বড় মাইলফলক হিসেবে, ব্রডব্যান্ড সংযোগ আনুমানিক আড়াই লক্ষ গ্রাম পঞ্চায়েতে পৌঁছেছে।”

Releated Posts

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026

ফ্রান্সে তৈরি হচ্ছে প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির, উদ্বোধন সেপ্টেম্বরে

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে শীঘ্রই উদ্বোধন হতে চলেছে দেশটির প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দির। ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সদস্যরা…

ByByNews Desk Jun 18, 2026

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top