News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: একবিংশ শতাব্দীর ভারতে, দেশের প্রগতির গতি নির্ধারণ করবে কানেক্টিভিটি : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: একবিংশ শতাব্দীর ভারতে, দেশের প্রগতির গতি নির্ধারণ করবে কানেক্টিভিটি : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): একবিংশ শতাব্দীর ভারতে, দেশের প্রগতির গতি নির্ধারণ করবে কানেক্টিভিটি। মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র রজত জয়ন্তী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (ট্রাই)-র রজত জয়ন্তী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “একবিংশ শতাব্দীর ভারতে, দেশের প্রগতির গতি নির্ধারণ করবে কানেক্টিভিটি। তাই কানেক্টিভিটিকে প্রতিটি স্তরে আধুনিকীকরণ করতে হবে।”

ট্রাই-এর রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আত্মনির্ভরতা এবং সুস্থ প্রতিযোগিতা কীভাবে সমাজ ও অর্থনীতিতে বহুমুখী প্রভাব সৃষ্টি করে তার একটি বড় উদাহরণ হল আমাদের টেলিকম সেক্টর। ২জি যুগের নিরাশা, হতাশা, দুর্নীতি, নীতিগত পক্ষাঘাত থেকে বেরিয়ে এসে দেশ দ্রুত ৩জি থেকে ৪জি এবং এখন ৫জি এবং ৬জি-র দিকে অগ্রসর হচ্ছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “দরিদ্রতম পরিবারের কাছেও যাতে মোবাইল ফোন সহজলভ্য হয়, সে জন্য আমরা দেশেই মোবাইল ফোন তৈরির ওপর জোর দিয়েছি। ফলাফল হল এই যে, মোবাইল উৎপাদন ইউনিট ২ থেকে বেড়ে ২০০-র বেশি হয়েছে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “২০১৪ সালে আমরা যখন এসেছি, তখন আমরা সবকা সাথ সবকা বিকাশ এবং প্রযুক্তির ব্যাপক ব্যবহারকে আমরা অগ্রাধিকার দিয়েছিলাম। এ জন্য প্রয়োজন ছিল দেশের কোটি কোটি মানুষের একত্রিত হওয়া।” সেই প্রচেষ্টা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top