News Flash

Arrested: গুয়াহাটিতে উদ্ধার প্রায় ২.৫৪ লক্ষ টাকার হেরোইন, গ্রেফতার এক

গুয়াহাটি, ১৭ মে (হি.স.) : গুয়াহাটি পুলিশ ফের বিপুল পরিমাণের মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করেছে। এর সঙ্গে গ্রেফতার করেছে জনৈক আমিনুর রহমানকে। ধৃতের বাড়ি জালুকবাড়ি থানা এলাকার গাড়িগাঁও এলাকায়। ঘটনা সোমবার রাতে জালুকবাড়ির লাচিত পার্ক এলাকায় সংঘটিত হয়েছে।

আজ মঙ্গলবার পশ্চিম গুয়াহাটি পুলিশ জেলার অন্তর্গত জালুকবাড়ি থানার ওসি এই খবর দিয়ে জানান, বিশেষ এক তথ্যের ভিত্তিতে গতরাতে লাচিত পার্ক এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য লাভ করেছেন তাঁরা। তিনি জানান, ধৃত আমিনুরের হেফাজত থেকে ৩২.০১ গ্রাম হেরোইন, ৭৪টি প্লাস্টিকের ছোট শিশি (কন্টেইনার) এবং দুটি সাবানের বাক্স উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইনগুলির আন্তর্জাতিক বাজামূল্য কমপক্ষে ২ লক্ষ ৫৪ হাজার টাকা হবে বলে মনে করছে পুলিশ। ধৃতের কাছ থেকে একটি দামি অ্যানড্রয়েড মোবাইল ফোনের হ্যান্ডসেট এবং তার বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। আমিনুর রহমানের বিরুদ্ধে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবসট্যান্সেস অ্যাক্ট, ১৯৮৫-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে ওসি জানিয়েছেন।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top