News Flash

  • Home
  • প্রধান খবর
  • Amit Shah: পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই সরকারের অগ্রাধিকার : অমিত শাহ
Image

Amit Shah: পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই সরকারের অগ্রাধিকার : অমিত শাহ

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): কোনও রকম সমস্যা ছাড়া পুণ্যার্থীদের জন্য অমরনাথ যাত্রার দর্শন সহজ করাই নরেন্দ্র মোদী সরকারের অগ্রাধিকার। জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে মঙ্গলবার উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বৈঠকেই এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক বিবৃতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, তীর্থযাত্রীরা যাতে কোনও রকম সমস্যার সম্মুখীন না হন এবং খুব সহজেই তাঁরা দর্শন করতে পারেন, সেটাই কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার।

অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে মঙ্গলবার উচ্চ-পর্যায়ের বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠকে নিরাপত্তাকেই যে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে তা বলাইবাহুল্য। মঙ্গলবারের ওই বৈঠকে উপস্থিত ছিলেন জম্মু-কাশ্মীরের উপ-রাজ্যপাল মনোজ সিনহা, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লা, সিআরপিএফ-এর ডিজি কুলদীপ সিং, ডিজি বিআরও লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী প্রমুখ। এছাড়াও সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র অফিসার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অফিসাররা উপস্থিত ছিলেন। উচ্চ-পর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরো (আইবি)-র প্রধান অরবিন্দ কুমার এবং জম্মু-কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিং। অমরনাথ যাত্রার প্রস্তুতি ও সুরক্ষা নিয়ে এদিন উচ্চ-স্তরের বৈঠক করা হয়েছে। প্রসঙ্গত, দুই বছরের ব্যবধানে আগামী ৩০ জুন থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। তার আগে এদিন উচ্চ-পর্যায়ের বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top