News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারত ও নরওয়ের মধ্যে মানবিক সহযোগিতায় গড়ে ওঠা সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে : জয়শঙ্কর
Image

ভারত ও নরওয়ের মধ্যে মানবিক সহযোগিতায় গড়ে ওঠা সম্পর্ক বিশ্বকে সমৃদ্ধ করবে : জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৭ মে (হি.স.): নরওয়ের বিদেশমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্টকে সে দেশের জাতীয় দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। টুইট করে ভারতের বিদেশমন্ত্রী নিজেই জানিয়েছেন, ভারত ও নরওয়ের মধ্যে সবুজ, পরিচ্ছন্ন এবং মানবিক সহযোগিতায় গড়ে ওঠা সম্পর্ক, দু’টি দেশ তথা বিশ্বকেই সমৃদ্ধ করবে বলে আত্মবিশ্বাসী।

১৭ মে দিনটি নরওয়ের জাতীয় দিবস হিসেবে পালিত হয়। বিশেষ এই দিনে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে শুভেচ্ছা। ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্করের টুইট আবার রিটুইট করেছেন নরওয়ের বিদেশমন্ত্রী অ্যানিকেন হুইটফেল্ট। টুইট বার্তায় এস জয়শঙ্কর আশা প্রকাশ করেছেন, ভারত ও নরওয়ের মধ্যে মানবিক সহযোগিতায় গড়ে ওঠা সম্পর্ক দুই দেশের পাশাপাশি বিশ্বকেও সমৃদ্ধ করবে।

Releated Posts

‘রাহুল গান্ধীর মুখোশ খুলে গিয়েছে’: কংগ্রেস সদর দফতরের বাইরে মুসলিম মহিলাদের বিক্ষোভে বিজেপি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): কংগ্রেস সদর দফতরের বাইরে একদল মুসলিম মহিলা বিক্ষোভ দেখানোর পর লোকসভায় বিরোধী দলনেতা রাহুল…

ByByNews Desk Aug 27, 2026

‘পদ্ম পুরস্কার পরিবার বা পরিচিতদের জন্য নয়’: অমিত শাহ

আমরেলি, ২৭ আগস্ট (আইএএনএস): পদ্ম পুরস্কার কোনও পরিবার, আত্মীয়স্বজন বা পরিচিতদের জন্য নয়, বরং নিঃস্বার্থভাবে মানুষের সেবায় জীবন…

ByByNews Desk Aug 27, 2026

‘ফৌজা সিংয়ের জীবন খেলাধুলার প্রতি ভালোবাসার উদাহরণ’: প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): দেশের মানুষের জীবনে খেলাধুলা ও শরীরচর্চার গুরুত্ব তুলে ধরে প্রবীণ ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংয়ের…

ByByNews Desk Aug 27, 2026

জাপান সফরে বৃহত্তর বিনিয়োগ ও শক্তিশালী শিল্প অংশীদারিত্বের আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৭ আগস্ট (আইএএনএস): জাপান সফরে ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল দুই দেশের মধ্যে আরও বেশি বিনিয়োগ,…

ByByNews Desk Aug 27, 2026
Scroll to Top