News Flash

  • Home
  • দিনের খবর
  • আগামী ৩-৪ দিন গরম কমবে দিল্লিতে, তারপর ফের ফিরবে দাবদাহ : আইএমডি
Image

আগামী ৩-৪ দিন গরম কমবে দিল্লিতে, তারপর ফের ফিরবে দাবদাহ : আইএমডি

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): আগামী ৩-৪ দিন গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারে রাজধানী দিল্লি। তারপর ফের গরমের দহনজ্বালায় জ্বলবে রাজধানী। সোমবার এমনটাই জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দফতরের সিনিয়র আবহবিজ্ঞানী আর কে জেনামানি। তিনি জানিয়েছেন, “সোমবার তাপমাত্রা কিছুটা কমেছে। পারদ পতন হয়েছে ২-৩ ডিগ্রি। পশ্চিমী ঝঞ্ঝা এসেছে, মেঘ বেড়েছে। মঙ্গলবার থেকে ৩-৪ দিন কিছুটা স্বস্তি মিলতে পারে। তারপর ফের তাপমাত্রার পারদ চড়বে।”

বর্ষার আগমণ প্রসঙ্গে আবহবিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, মৌসুমী বায়ু ইতিমধ্যেই আন্দামান সাগর ও তৎসংলগ্ন বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। কেরলে প্রবেশ করতে পারে ২৭ মে। সুতরাং অগ্রগতি এবং সমস্ত পর্যবেক্ষণ অনুসারে এটাই বোঝা যাচ্ছে যে আমাদের পূর্বাভাস বর্ষার জন্য সঠিক হবে।” রবিবারের দাবদাহ সম্পর্কে তিনি বলেছেন, “রবিবার অত্যধিক গরম ছিল। কিন্তু, সোমবার রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশে তাপমাত্রা কমেছে। মঙ্গলবার থেকে গরম কমবে। ১৭ তারিখ থেকে আগামী ৪ দিন দাবদাহের কোনও সম্ভাবনা নেই এই রাজ্যগুলিতে।

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top