News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র মানবতা : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: ভারত ও নেপালের মধ্যে বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র মানবতা : প্রধানমন্ত্রী

লুম্বিনী, ১৬ মে (হি.স.): ভারত ও নেপালের বন্ধুত্বে উপকৃত হবে সমগ্র মানবতা। বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার নেপালের লুম্বিনীতে বুদ্ধজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, “বর্তমানে যে ধরনের বৈশ্বিক পরিস্থিতি উদ্ভুত হয়েছে, এমন সময়ে ভারত ও নেপালের মধ্যে ক্রমবর্ধমান ও দৃঢ় বন্ধুত্ব সমগ্র মানবতার কল্যাণে কাজ করবে। ভগবান বুদ্ধের প্রতি ভক্তি আমাদের একত্রে আবদ্ধ করেছে, এক পরিবারের সদস্য করে তুলেছে।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভগবান বুদ্ধের জন্মস্থান এক অন্য শক্তির অনুভূতি দেয়। আমি এই স্থানে ২০১৪ সালে যে মহাবোধি চারাটি উপহার দিয়েছিলাম, তা দেখে আমি খুশি হয়েছি সেই চারাগাছ এখন একটি গাছে পরিণত হচ্ছে।”

প্রধানমন্ত্রী এদিনের অনুষ্ঠানে আরও বলেছেন, “নেপাল মানেই পৃথিবীর সর্বোচ্চ পর্বত সাগরমাথার দেশ। নেপাল মানেই পৃথিবীর বহু পবিত্র তীর্থস্থান, মন্দির ও মঠের দেশ। নেপাল মানেই বিশ্বের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি রক্ষার দেশ। বুদ্ধ মানবতার সম্মিলিত উপলব্ধির মূর্ত প্রতীক। বুদ্ধ জ্ঞানও আছে, বুদ্ধ গবেষণাও আছে। বুদ্ধ চিন্তা আছে এবং বুদ্ধ ধর্মানুষ্ঠানও আছে।” মোদীর কথায়, “ভারতের সারনাথ, বোধগয়া এবং কুশিনগর থেকে নেপালের লুম্বিনি পর্যন্ত, এই পবিত্র স্থানগুলি আমাদের অভিন্ন ঐতিহ্য এবং মূল্যবোধের প্রতীক। আমাদের এই ঐতিহ্যকে সম্মিলিতভাবে গড়ে তুলতে হবে এবং আরও সমৃদ্ধ করতে হবে।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top