News Flash

  • Home
  • দেশ
  • Accident: হিমাচলের কুল্লুতে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত ৪ পর্যটক, প্রাণে বাঁচলেন ৩ জন
Image

Accident: হিমাচলের কুল্লুতে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত ৪ পর্যটক, প্রাণে বাঁচলেন ৩ জন

মান্ডি, ১৬ মে (হি.স.): হিমাচল প্রদেশের কুল্লু জেলায় পাহাড়ি রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবোঝাই একটি গাড়ি। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৪ জন পর্যটকের, এছাড়াও ৩ জন গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে বাঞ্জার-জালোরি-জোট সড়কের ওপর ঘিয়াগি এলাকায়। মৃতদের মধ্যে একজন মহিলা ও বাকিরা পুরুষ। গাড়িতে চালক-সহ ৭ জন ছিলেন।

কুল্লুর ভারপ্রাপ্ত পুলিশ সুপার সাগর চন্দ জানিয়েছেন, গাড়ির চালক নিয়ন্ত্রণ হারানোর কারণে খাদে পড়ে যায় এসইউভি গাড়িটি। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ জনের ও ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জন মহিলা ও একজন পুরুষ। সকলের বাড়ি দিল্লিতে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও দিল্লির। আহতদের কুল্লু রিজিওনাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতদের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top