News Flash

  • Home
  • প্রধান খবর
  • Arrested : ভারত-নেপাল সীমান্ত থেকে ২০০ গ্রাম মরফিন সহ গ্রেফতার দুই পাচারকারী
Image

Arrested : ভারত-নেপাল সীমান্ত থেকে ২০০ গ্রাম মরফিন সহ গ্রেফতার দুই পাচারকারী

খড়িবাড়ি, ১৫ মে (হি.স.) : ভারত-নেপাল সীমান্ত থেকে ২০০ গ্রাম মরফিন সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ । শনিবার রাতে খড়িবাড়ি ব্লকের বাতাসিতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

ভারত-নেপাল সীমান্তের রামধনজোত ক্যাম্পের এস‌এসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জ‌ওয়ানরা শনিবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ওই দুই মাদক পাচারকারীকে আটক করে। জানা ওই দুই যুবক একটি বাইকে করে বুড়াগঞ্জের চরনা জোত থেকে বাতাসি বাজার হয়ে ৩২৭ নম্বর জাতীয় সড়ক দিয়ে নেপাল সীমান্তের পানিট্যাঙ্কির দিকে যাচ্ছিল। বাতাসি বাজার সংলগ্ন এলাকায় এসএসবি তাদের আটক করে। তল্লাশিতে দুই যুবকের প্যান্টের পকেট থেকে মরফিনের দু’টি প্যাকেট মেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে মাদক সহ দুই যুবককে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।


খড়িবাড়ি পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মাঝি সোরেন ও বিমান মুর্মু। মাঝির বাড়ি খড়িবাড়ি থানার চরনা জোতে এবং বিমানের বাড়ি টিপুজোত এলাকায়। ধৃতদের কাছ থেকে ২০০ গ্রাম মরফিন সহ একটি বাইক ও দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন খড়িবাড়ি থানার ওসি সুমনকল্যাণ সরকার।

Releated Posts

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026

‘প্রতিরক্ষা অংশীদারিত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক’: জাপানি যুদ্ধবিমানের প্রথম ভারত সফর নিয়ে রাজনাথ

কলম্বো, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জাপান এয়ার সেল্ফ-ডিফেন্স ফোর্সের যুদ্ধবিমানের প্রথমবার ভারতে আসাকে ভারত-জাপান প্রতিরক্ষা অংশীদারিত্বের ক্ষেত্রে ‘গুরুত্বপূর্ণ মাইলফলক’…

ByByNews Desk Sep 10, 2026

মায়াবতীর বড় সিদ্ধান্ত, বিএসপি থেকে বহিষ্কৃত ভাতিজা আকাশ আনন্দ

লখনউ, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী বৃহস্পতিবার তাঁর ভাতিজা আকাশ আনন্দকে দল থেকে বহিষ্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top