News Flash

Image

Accident : খোয়াইয়ে অটোর ধাক্কায় পথচারীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে৷৷ খোয়াই সোনাতলা বাজারে  অটোর ধাক্কায় মৃত্যু হয়েছে এক বৃদ্ধ পথচারীর৷ পথচারী জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে জানা গেছে৷ ঘটনা  খোয়াই থানাধীন সোনাতলায়৷ভারী বর্ষণের সময় রমেন্দ্র দেব (৬০) নামে জনৈক ব্যাক্তি সোনাতলা বাজার থেকে পাশের পাড়ায় নিজের বাড়িতে ফিরছিলেন৷তখনই মহাদেবটিলার দিক থেকে আগত একটি অটো পেছন দিকে লোকটিকে সজোরে ধাক্কা মারে৷ অটোর ধাক্কায় ছিটকে পড়ে তিনি গুরুতর ভাবে আহত হন৷

স্থানীয় লোকজন রাঃ ঘটনা প্রত্যক্ষ করে অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীদের খবর দেয়৷অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা স্থল থেকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যায়৷গুরুতর আহত রমেন্দ্র দেবকে খোয়াই জেলা হাসপাতাল থেকে আগরতলায় জি বি হাসপাতালে পাঠানো হয়৷রাতেই চিকিৎসাধীন অবস্থায় রমেন্দ্র দেব মারা গেছেন বলে খবর৷ পথ দুর্ঘটনায় বৃদ্ধ পথচারীর মৃত্যু সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

বিজেপি-বিরোধী ভোট বিভাজনের লক্ষ্যে জোটের খেলা: আশিস কুমার সাহার

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে তিপ্রা মথা ও বিজেপির রাজনৈতিক সমঝোতা নিয়ে মথা সুপ্রিমোর…

ByByReshmi Debnath Sep 7, 2026

মনোনয়ন জমায় বাধার অভিযোগ, পশ্চিম জেলার নির্বাচনী আধিকারিককে ডেপুটেশন সিপিআইএমের

আগরতলা, ৭ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার অভিযোগ তুলে পশ্চিম জেলার…

ByByReshmi Debnath Sep 7, 2026

ফের নিয়োগের দাবিতে টেট উত্তীর্ণদের আন্দোলন, টিআরবিটিতে ডেপুটেশন

আগরতলা, ৭ সেপ্টেম্বর: পশ্চিমবঙ্গে প্রায় ৪৫০টি বেসরকারি বিএড কলেজকে ঘিরে বিতর্কের আবহের মধ্যেই ত্রিপুরায় নিয়োগের দাবিতে সরব হলেন ২০২৪…

ByByReshmi Debnath Sep 7, 2026

জিবি হাসপাতালে রোগীদের ভোগান্তি, হুইলচেয়ার-ট্রলির অভাবে দুর্ভোগের অভিযোগ

আগরতলা, ৭ সেপ্টেম্বর: রাজ্যের প্রধান চিকিৎসাকেন্দ্র জিবি হাসপাতালে রোগীদের পরিষেবা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা…

ByByReshmi Debnath Sep 7, 2026
Scroll to Top