News Flash

  • Home
  • খেলা
  • Andrew Symonds : মরণবাঁচন ম্যাচে হায়দরাবাদকে হারাল কলকাতা
Image

Andrew Symonds : মরণবাঁচন ম্যাচে হায়দরাবাদকে হারাল কলকাতা

পুনে, ১৫ মে (হি.স.) : ব্যাটে-বলে ফের নিজের জাত চেনালেন আন্দ্রে রাসেল। শনিবার রাতে হায়দরাবাদকে হারিয়ে আইপিএলে প্লে-অফে খেলার আশার জিইয়ে রাখল কলকাতা নাইট রাইডার্স। ৫৪ রানে জিতল কেকেআর।

পুণের মাঠে যে দল আগেই ব্য়াট করে, সেই দলই জিতেছে একাধিকবার। এদিন টসে জেতেন কলকাতার অধিনায়ক শ্রেয়স আয়ার। আগে ব্যাট করারই সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু সেই সিদ্ধান্ত ব্যুমেরাং হতে পারত, যদি না রুখে দাঁড়াতেন স্যাম বিলিংস এবং আন্দ্রে রাসেল। মাত্র ৭ রানে আউট হয়ে যান ওপেনার বেঙ্কটেশ। এরপর মাত্র এক ওভারে রাহানে ও নীতীশ রানাকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিয়েছিলেন হায়দরাবাদের উমরান মালিক।


৩৪ রান করে আউট হন স্যাম বিলিংস। আন্দ্রে রাসেল ছিলেন ইনিংস শেষ পর্যন্ত। শেষ ওভারে ৩টি ছয় মারেন তিনি। কলকাতা ইনিংস শেষ হয় ১৭৭ রানে। এদিন অপরাজিত ৪৯ রানের সুবাদে কেকেআরের হয়ে আইপিএলে ২ হাজার রানের গণ্ডি পেরিয়ে গেলেন রাসেল।

দ্বিতীয় ইনিংসে হায়দরাবাদের বিরুদ্ধে বল হাতেও দুরন্ত পারফরম্যান্স আন্দ্রে রাসেলের। মাত্র ৯ রানেই ফিরিয়ে দেন কেন উইলিয়ামসনকে। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। কলকাতার হয়ে একটি করে উইকেট নিয়েছেন উমেশ, নারাইন এবং বরুণ। দু’টি উইকেট নেন সাউদি। রাসেল নেন তিনটি উইকেট। সানরাইজার্সের ইনিংস শেষ হয়ে যায় ১২৩ রানে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top