News Flash

  • Home
  • খেলা
  • Andrew Symonds : সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব
Image

Andrew Symonds : সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব

সিডনি, ১৫ মে (হি.স.) : গাড়ি দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসের আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেটবিশ্ব। রবিবার সকালে এই খবর পাওয়ার পর ক্রিকেট দুনিয়ার ক্রিকেটাররা শোক প্রকাশ করেছেন।

সাইমন্ডস নেই, বিশ্বাসই করতে পারছেন না তাঁর এক সময়ের সতীর্থরা। অ্যাডাম গিলক্রিস্ট, মাইকেল বেভান, জেসন গিলেসপি, ড্যামিয়েল ফ্লেমিং বাকরুদ্ধ। টুইটারে তাঁরা প্রতিক্রিয়া জানিয়েছেন।


রবিবার তাঁর প্রাক্তন সতীর্থ খেলোয়াড় অ্যাডাম গিলক্রিস্ট টুইট করে শোক প্রকাশ করেন। পাশাপাশি তার প্রাক্তন সতীর্থ জেসন গিলেসপি টুইট বার্তায় লিখেছেন, ঘুম থেকে উঠে বেদনাদায়ক খবর পেলাম। আমরা সকলে তাকে মিস করবো। প্রাক্তন ক্রিকেটার মাইকেল বেভান টুইটে লিখেছেন, একটি বেদনাদায়ক খবর। অস্ট্রেলিয়া ক্রিকেট আরেক হিরোকে হারালো। এছাড়া ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকেও এদিন অ্যান্ড্রু সাইমন্ডস মৃত্যুতে শোক প্রকাশ করেছে। টুইট বার্তায় ক্রিকেট অস্ট্রেলিয়া লিখেছে, আমরা গভীরভাবে শোকাহত যে মাত্র ৪৬ বয়সে কুইন্সল্যান্ডের এক মর্মান্তিক দুর্ঘটনায় অ্যান্ড্রু সাইমন্ডসকে হারালাম।

এছাড়া পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারও অ্যান্ড্রু সাইমন্ডস মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার ভিভিএস লক্ষণ এদিন সকালে টুইট করে লিখেছেন, ঘুম থেকে উঠেই দুঃখজনক খবর পেলাম তাঁর আত্মার পরম শান্তি কামনা করি।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top