News Flash

  • Home
  • খেলা
  • Chess : ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় অংশ নিলো মেট্রিক্সের ৬ দাবাড়ু
Image

Chess : ভুবনেশ্বরে জাতীয় স্কুল দাবায় অংশ নিলো মেট্রিক্সের ৬ দাবাড়ু

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ মে।। ওড়িশার ভুবনেশ্বরে সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা। চলবে ২০ মে পর্যন্ত। ভুবনেশ্বরের কিটস আকাদেমিতে হবে আসর। ওই আসরে অংশ নিতে রবিবার ভুবনেশ্বর গেলো মেট্রিক্স চেস আকাদেমির ৬ দাবাড়ু। আসরে অনূর্ধ্ব-‌৭ বালিকা বিভাগে খেলবে শ্রেয়ভী কর, অনূর্ধ্ব-‌৯ বালক বিভাগে খেলবে বিলোনিয়ার বর্ণিল দেব, অনূর্ধ্ব-‌১১ বালিকা বিভাগে খেলবে আকৃতি দেবনাথ এবং অনূর্ধ্ব-‌১৩ বালক বিভাগে খেলবে বিলোনিয়ার বিতানু দেব।

এছাড়া ভাইজাগ থেকে অনূর্ধ্ব-‌৮ আসরে খেলে ওড়িশায় গেলো অনূর্ধ্ব-‌৯ বিভাগে রোদ্র মজুমদার এবং আরাধ্যা দাস। প্রথম ৪ দাবাড়ু এবারই প্রথম জাতীয় আসরে খেলতে গেলো। এদিন সকালে রাজ্য ছাড়ার আগে আসরে ভালো খেলা নিয়ে দৃঢ়প্রত্যয় ব্যক্ত করলো ৪ দাবাড়ুই। সদ্য রাজ্য অনূর্ধ্ব-‌১৮ বালিকা বিভাগে সেরা আকৃতি-‌র বিশ্বাস সাফল্য পাওয়া নিয়ে।

এদিকে দুর্ভাগ্য মেট্রিক্স চেস আকাদেমির আরও দুই দাবাড়ু মেহেকদ্বীপ গোপ এবং সৌম্যদ্বীপ মজুমদারের। স্কুল আসরে অংশ নিতে দুই দাবাড়ুই শনিবার রেলপথে রওয়ানা হয়েছিলো। কিন্তু বদরপুর থেকে লামডিং গামি লাইনে ১৪ টি স্থানে পাহাড় ধসে পড়ায় রেল লাইন বন্ধ হয়ে যায়। তারপরই দাবাড়ুদের নিয়ে ছোট গাড়ি করে গুয়াহাটি যাওয়ার চেষ্টা করেছিলেন অভিভাবকরা। কিন্তু কোনও পথ খোলা না থাকায় শেষ পর্যন্ত হতাশ হয়েই রাজ্যে ফিরতে হলো ওই দুই প্রতিভাবান দাবাড়ুকে। 

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top