News Flash

  • Home
  • বিদেশ
  • Attack : নিউইয়র্কের সুপারমার্কেটে হামলা, বন্দুকবাজের গুলিতে মৃত ১০
Image

Attack : নিউইয়র্কের সুপারমার্কেটে হামলা, বন্দুকবাজের গুলিতে মৃত ১০

নিউইয়র্ক, ১৫ মে (হি.স.) : নিউইয়র্কের এক সুপারমার্কেটে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হয়েছে ১০ জনের। জখম হয়েছেন তিনজন। এই হামলার পিছনে ‘বর্ণবিদ্বেষ’ বলেই মত নিউইয়র্ক পুলিশের। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তি প্রথমে টপস সুপারমার্কেটের পার্কিং এলাকায় চারজনকে গুলি করে। তাদের মধ্যে তিনজন মারা যান। তারপর মার্কেটের ভিতরে গিয়ে গুলি চালাতে থাকে অভিযুক্ত। দোকানের ভেতরে নিহতদের মধ্যে একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাও ছিলেন। যিনি সশস্ত্র নিরাপত্তারক্ষী হিসেবে মার্কেটে কর্মরত ছিলেন।


অভিযুক্তকে গ্রেফতারের পর পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত ওই ব্যক্তির পরনে সামরিক পোশাক ছিল। এছাড়াও তিনি বর্ম পরে ছিলেন। যা পুলিশের গুলি থেকে নিজেকে রক্ষা করতে যা ব্যবহার করা হয়। মাথায় হেলমেটের সঙ্গে লাগানো ছিল ক্যামেরা। যা দিয়ে ওই বন্ধুকবাজ গোটা ঘটনার লাইভ স্ট্রিমিং করে।

এফবিআই-র বাফেলো ফিল্ড অফিসের দায়িত্বে থাকা স্পেশাল এজেন্ট স্টিফেন বেলঙ্গিয়া জানিয়েছেন, এই ঘটনা অত্যন্ত ঘৃণামূলক অপরাধ। ঘটনার যথাযত তদন্ত ও বিচার হবে।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top