News Flash

Image

ধর্মনগর পুর পরিষদের নর্দমা বেহাল অবস্থায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ পরপর দুদিন ধর্মনগরের অঝোরে বৃষ্টির পর বিভিন্ন এলাকা নর্দমার জলে জলমগ্ণ হয়ে পড়ে৷ এই খবর পত্রপত্রিকায় এবং বিভিন্ন সংবাদ চ্যানেল প্রকাশিত হওয়ার পর শনিবার এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন পুর পরিষদের চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার৷ তিনি একান্ত সাক্ষাৎকারে জানান পুর পরিষদের আওতাধীন বিভিন্ন নর্দমা গুলো ২ মাস আগে পরিষ্কার করা হয়েছে৷ যথাযোগ্য ব্যবহার এর অভাবে নর্দমাগুলির বেহাল অবস্থা এবং অবৈজ্ঞানিক ভাবে এই নর্দমাগুলি তৈরি হওয়ার কারণে দীর্ঘদিন যাবৎ ধর্মনগরবাসি সামান্য বৃষ্টির পর জলে হাবুডুবু খাচ্ছে৷ ধর্মনগরকে বিশেষ করে ধর্মনগরের নর্দমা গুলোর জন্য এক বিশেষ মাস্টার প্ল্যান নেওয়া হয়েছে যা দুই বছরের মধ্যে কার্যকর হয়ে যাবে৷ যদিও পূর্বাতন সরকারের মন্ত্রী বাদল চৌধুরী ধর্মনগরের মাস্টারপ্ল্যানের গল্প ১০ থেকে ১৫ বছর করে করে কাটিয়ে দিয়েছেন৷ তবে এবার চেয়ারপার্সন বদ্ধপরিকর যে নর্দমা গুলির জন্য মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে ছাড়বেন৷ আজ বিভিন্ন জায়গায় শহরের নর্দমা গুলির পরিষ্কারের কাজ চলছে৷ অধিকাংশ নর্দমা ভরে গেছে প্লাস্টিকের বোতল আর ব্যবহার করা সুঁচালো সিরিঞ্জ এর জন্য৷ এই সিরিঞ্জ গুলির জন্য পুরো কর্মীরা ভয় নর্দমায় নামছে না৷ কিছু সংখ্যক যুবক-যুবতী সিরিঞ্জের মাধ্যমে নেশায় আসক্ত এবং ব্যবহারের পর সুইচটিকে না ভেঙ্গে নর্দমায় ফেলে দিচ্ছে৷ যার কারণে এক বীভৎস রূপ নিচ্ছে নর্দমা গুলো৷ সঠিক সময়ে পরিষ্কার করা সম্ভব হয়ে দাঁড়াচ্ছে না৷ তাছাড়া নর্দমা পরিষ্কারের জন্য একটিমাত্র গাড়ি রয়েছে৷ ইতিমধ্যেই আরো ৬ টি গাড়ি আসবে ধর্মনগরবাসিকে সঠিক পরিষেবা দেবার জন্য৷ ধর্মনগরকে সাজিয়ে তোলার জন্য এবং সঠিক পরিষেবা দেওয়ার জন্য চেয়ারপার্সন প্রদ্যুৎ দে সরকার ধর্মনগর বাসির সহযোগিতা কামনা করেছেন৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top