News Flash

Image

জিবি হাসপাতালে ব্রাউন সুগারসহ আটক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ জিবি হাসপাতালে ব্রাউন সুগার এবং দুটি ছুরি সহ আটক এক যুবক৷ শনিবার জিবি হাসপাতাল ব্রাউন সুগার বিক্রি করতে এসে বেসরকারি নিরাপত্তা কর্মীদের হাতে ধরা পড়ল অভিজিৎ দেবনাথ নামের ৩০ বছরের এক যুবক৷ জানা যায় প্রতাপগড় এলাকার বাসিন্দা অভিজিৎ দেবনাথ নামে ওই যুবক দুটি বেগের মধ্যে ব্রাউন সুগার নিয়ে বিক্রি করতে আসে৷ জিবি হাসপাতালের  বেসরকারি নিরাপত্তাকর্মীরা তার উপর সন্দেহ করে এবং ওই যুবককে আটক করে দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে ব্রাউন সুগার সহ দুটি ছুরি উদ্ধার করে৷ পরে ওই যুবককে উত্তম-মধ্যম দিয়ে জিবি পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ এবং ওই যুবককে জিবি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে মামলা গৃহীত হয়েছে৷

Releated Posts

‘দুর্ঘটনার সময় গাড়ির চালকের আসনে আমিই ছিলাম’, ওয়েস্টার্ন ক্লাবের কাছে দুর্ঘটনায় নতুন দাবি টিএসআর জওয়ানের

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর ওয়েস্টার্ন ক্লাব গোলচক্করের কাছে গত ৩১ আগস্টের পথ দুর্ঘটনাকে ঘিরে নতুন মোড়। দুর্ঘটনার সময় টিএসআরের…

ByByReshmi Debnath Sep 11, 2026

রাজ্যে ১৯টি অনুমোদনবিহীন পুনর্বাসন কেন্দ্রের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ

আগরতলা, ১১ সেপ্টেম্বর:  রাজ্যে অনুমোদনবিহীনভাবে পরিচালিত বেসরকারি পুনর্বাসন কেন্দ্র ও মানসিক স্বাস্থ্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে কড়া পদক্ষেপের উদ্যোগ নিল…

ByByReshmi Debnath Sep 11, 2026

৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু, জিবি হাসপাতালের মর্গে শাশুড়ি-জামাতার তুমুল ঝগড়া

আগরতলা, ১১ সেপ্টেম্বর: মাত্র ৩ মাস ১১ দিনের শিশুকন্যার অস্বাভাবিক মৃত্যু ঘিরে শুক্রবার জিবি হাসপাতালের মর্গে উত্তেজনা ছড়িয়ে…

ByByReshmi Debnath Sep 11, 2026

নন্দননগরে মর্মান্তিক দুর্ঘটনা, বাইকের ধাক্কায় লরির নিচে পড়ে মৃত্যু ব্যক্তির

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজধানীর নন্দননগর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার বিকেলের দিকে এই দুর্ঘটনা…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top