News Flash

  • Home
  • খেলা
  • ‌বিশাপত্তনমে অনূর্ধ্ব-‌৮ দাবা, নবম স্থান পেলো আরাধ্যা
Image

‌বিশাপত্তনমে অনূর্ধ্ব-‌৮ দাবা, নবম স্থান পেলো আরাধ্যা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ মে।। নবম স্থান পেলো মেট্রিক্স চেস আকাদেমির আরাধ্যা দাস। জাতীয় অনূর্ধ্ব‌-‌ দাবা প্রতিযোগিতায়। বিশাখাপত্তনমের ভাইজাখে শনিবার ষষ্ঠ দিনে হয় একাদশ তথা শেষ রাউন্ডের খেলা। বালিকা বিভাগে তৃতীয় বাছাই আরাধ্যা দাস এদিন মুখোমুখি হয় আসরের শীর্ষবাছাই দাবাড়ু জম্মু-‌কাশ্মীরের আলাংকার্তি শর্মার (‌১৪৫১) বিরুদ্ধে। প্রায় আড়াই ঘন্টার মস্তিস্কের লড়াইয়ে ৮ নম্বর বোর্ডে কালো ঘুটি নিয়ে দুর্দান্ত খেলে হারিয়ে দেয় শীর্ষবাছাই দাবাড়ুকে। ১১ রাউন্ড শেষে আরাধ্যার পয়েন্ট সাড়ে ৭। দুর্দান্ত জয় পেয়ে আসরে নবম স্থান দখল করলো অনুজ দাসের একমাত্র মেয়েটি। এদিকে অনূর্ধ্ব-‌১০ আসরের পর অনূর্ধ্ব-‌৮ বিভাগেও ভারত সেরার গৌরব অর্জন করে কর্ণাটকের ছার্বি এ। ১১ রাউন্ডের আসরে সাড়ে ১০ পয়েন্ট পেয়ে ভারত সেরা হয়েছে ছার্বি। এদিকে বালক বিভাগে মেট্রিক্স চেস আকাদেমির দাবাড়ু তথা রাজ্য সেরা রোদ্র মজুমদার শেষ রাউন্ডে জয় পায়। একাদশ রাউন্ডে অন্ধ্রপ্রদেশের অর্জুন কৃষ্ণান সোমাঞ্চির বিরুদ্ধে দুর্দান্ত খেলে জয় পায় রোদ্র। ১১ রাউন্ডে রোদ্র-‌র পয়েন্ট সাড়ে ৫। সে ৯১তম স্থান দখল করে ১৫১ জন দাবাড়ুর মধ্যে। আরাদ্যার দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রাজ্য দাবা সংস্থার সভাপতি প্রশান্ত কুন্ডু, সচিব দীপক সাহা এবং কোষাধ্যক্ষ মিঠু দেবনাথ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের গর্ব ওই দাবাড়ুকে। আরাধ্যাকে অভিনন্দন জানিয়েছেন মেট্রিক্স চেস আকাদেমির কর্ণধার ফি ডে মাস্টার প্রসেনজিৎ দত্ত এবং আগরতলা শাখার কোচ কিরীটী দত্ত।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top