News Flash

  • Home
  • প্রধান খবর
  • Indian Embassy : দুই মাস বাদে ফের কিয়েভে চালু হচ্ছে ভারতীয় দূতাবাস
Image

Indian Embassy : দুই মাস বাদে ফের কিয়েভে চালু হচ্ছে ভারতীয় দূতাবাস

নয়াদিল্লি, ১৩ মে (হি. স.) : ইউক্রেনের রুশ হামলার পরেই নিরাপত্তার কারণে গত ১৩ মার্চ কিয়েভে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছিল। দুই মাস পর ফের ইউক্রেনের রাজধানী কিয়েভে চালু হচ্ছে ভারতীয় দূতাবাস। শুক্রবার বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এদিন একটি বিবৃতিতে দিয়ে বিদেশ মন্ত্রক জানিয়েছে, “ইউক্রেনের ভারতীয় দূতাবাস, যা অস্থায়ীভাবে ওয়ারশ (পোল্যান্ড) থেকে কাজ করছিল, ১৭ মে ২০২২ থেকে কিয়েভে তার কার্যক্রম পুনরায় শুরু করবে”।
প্রসঙ্গত, কিয়েভে থাকা ভারতীয় দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার পর পার্শ্ববর্তী পোল্যান্ডের রাজধানী ওয়ারশের দূতাবাস থেকেই অস্থায়ীভাবে কাজকর্ম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ১৭ মে থেকে পুনরায় কিয়েভে থাকা দূতাবাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে স্পষ্ট কোনও ব্যাখ্যা দিতে চাননি বিদেশ মন্ত্রকের আধিকারিকরা।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top