News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সিনিয়র রাজ্য ক্রিকেটের ম্যাচ পরিত্যক্ত হলেও ধর্মনগর কোয়ার্টার ফাইনালে
Image

Cricket : সিনিয়র রাজ্য ক্রিকেটের ম্যাচ পরিত্যক্ত হলেও ধর্মনগর কোয়ার্টার ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। ম্যাচ পরিত্যক্ত হলেও ধর্মনগর কোয়ার্টার-ফাইনালে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচ প্রত্যাশিতভাবেই পরিত্যক্ত ঘোষিত হয়েছে। খেলা ছিল ধর্মনগর ও কাঞ্চনপুরের মধ্যে। কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয় স্টেডিয়ামে। প্রায় সাড়ে তিন ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ শুরু হয়েছিল। কিন্তু পাঁচ ওভার খেলার পর মুষলধারে বৃষ্টির কারণে একদিকে যেমন ম্যাচ থেমে যায় অপরদিকে পরবর্তী সময়ে ম্যাচকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ আসেনি।

৫ ওভারে ধর্মনগর টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে তিন উইকেট হারিয়ে ২০ রান সংগ্রহ করেছিল। নিয়ম অনুযায়ী পরিত্যক্ত ম্যাচ থেকে দু’দল ২-২ করে পয়েন্ট ভাগ করে নিয়েছে। কাঞ্চনপুরের দুর্ভাগ্য। প্রথম দুটি ম্যাচে হেরে যাওয়ায় এবারকার মতো তাদের টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হচ্ছে। অপরদিকে ধর্মনগর প্রথম খেলায় ৭ উইকেটে লংতরাই ভ্যালিকে হারানোর পর দ্বিতীয় ম্যাচ কৈলাশহরের সঙ্গে পরিত্যক্ত এবং আজ, বৃহস্পতিবার লীগের তৃতীয় তথা শেষ ম্যাচও পরিত্যক্ত হয়েছে।

মোট হিসেবে তিন ম্যাচ থেকে ৮ পয়েন্ট পেয়ে ধর্মনগর কোয়ার্টার ফাইনালে খেলা নিশ্চিত করে নিয়েছে। গ্রুপ-এ থেকে অপর কোন্ দল শেষ আটে খেলবে তা জানার জন্য অবশ্যই আগামীকাল কৈলাশহর বনাম লংতরাই ভ্যালি ম্যাচের ফলাফলের দিকে নজর রাখতে হবে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top