News Flash

  • Home
  • খেলা
  • Football : কুমারঘাটে আন্তঃ কোচিং সেন্টার ফুটবলে চ্যাম্পিয়ন দ্বারচৈ পাড়া
Image

Football : কুমারঘাটে আন্তঃ কোচিং সেন্টার ফুটবলে চ্যাম্পিয়ন দ্বারচৈ পাড়া

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। চ্যাম্পিয়ন হলো দ্বারচৈ কোচিং সেন্টার। ফাইনালে পরাজিত করলো রামগুনা কোচিং সেন্টারকে। মহকুমা আন্ত:‌ প্লে সেন্টার ফুটবল প্রতিযোগিতায়। বৃহস্পতিবার মহকুমার পূর্ত দপ্তরের মাঠে হয় এদিন ৪ দলীয় আসর। তাতে অংশ নিয়েছিলো রামগুনা কোচিং সেন্টার, দ্বারচৈ কোচিং সেন্টার,পি ডব্লু ডি কোচিং সেন্টার এবং ধনসিং মেমোরিয়াল কোচিং সেন্টার। ওই মহকুমার সহকারি ক্রীড়া আধিকারিক দিবাকর দেবনাথেক ব্যাক্তিগত উদ্যোগেই হয় এদিন আসর। লক্ষ্য একটাই প্রতিভাবান ফুটবলারদের বের করে আনা।

তাচতে ফাইনালে দ্বারচৈ কোচিং সেন্টার ২-‌০ গোলে পরাজিত করে রামগুনা কোচিং সেন্টারকে। শুরু থেকেই দুদলের খুদে ফুটবলাররা তাদের ক্রীড়া কৈশলীর মধ্য দিয়ে সকলের নজর কেড়ে নেয়। দক্ষতায় খুব একটা হেরফের না হলেও গতিতে শেষ পর্যন্ত কিছুটা পিছিয়ে পড়ে রামগুনার ফুটবলাররা। আর এখানেই হারতে হয়েছে দলকে। বিজয়ী দলের পক্ষে মুয়ানপুইয়া ডার্লং এবং জন ডার্লং গোল করে। প্রথমার্ধ গোলশূণ্য থাকার পর দ্বিতীয়ার্ধে দুটি গোল হয়। খেলা পরিচালনা করেন রংতুয়া সাংগা ডার্লং।

খেলা শেষে হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তাতে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে কোচিং সেন্টারের খুদে ফুটবলারদের মধ্যে। আগামীদিনেও এমন আসর যাতে করা হয় এর দাবি রাখা হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top