News Flash

  • Home
  • খেলা
  • Cricket : সিনিয়র ক্রিকেটে তন্ময়ের ৬ উইকেট ডিএলএস-এ জয়ী মোহনপুর শেষআটে
Image

Cricket : সিনিয়র ক্রিকেটে তন্ময়ের ৬ উইকেট ডিএলএস-এ জয়ী মোহনপুর শেষআটে

কমলপুর-‌১৮৫

মোহনপুর-‌১১৮/‌৪

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস মেথডে জয় পেয়েছে মোহনপুর।

ওভার পিছু রানের গড়ে জয় পেলো মোহনপুর মহকুমা। ২৪ রানে এগিয়ে থেকে পরাজিত করলো কমলপুর মহকুমাকে। রাজ্য সিনিয়র ক্রিকেটে। বৃহস্পতিবার ম্যাচটি হয় মহকুমার কালিবাড়ি স্কুল মাঠে। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে কমলপুরের গড়া ১৮৫ রানের জবাবে ভি জে ডি ম্যাথডে মোহনপুরের সামনে টার্গেট দাড়ায় ২৮ ওভারে ১২৮ রান। কিন্তু  মুষলধারে বৃষ্টির জন্য যখন খেলা বন্ধ হয় তখন মোহনপুরের স্কোর ২১ ওভারে ৪ উইকেটে ১১৮ রান। কমলপুরের স্কোর  ২১ ওভারে ছিলো ৯৪ রান। ফলে ওভার প্রতি রানে এগিয়ে গিয়ে জয় পেলো মোহনপুর মহকুমা। ওভার প্রতি রানে এগিয়ে যেতে মোহনপুরের হয়ে ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারন করেছিলেন অনূর্ধ্ব-‌২৫ ত্রিপুরা দলের অধিনায়ক শ্রীদাম পাল। বুধবার রাতে বৃষ্টি হওয়ায় এদিন ম্যাচে ওভার কমিয়ে ৪৫ করা হয়।

সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে কমলপুর ৪৩.‌১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রান করে। দলের পক্ষে বিজন শুক্ল বৈদ্য ৭৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪১, রাজেশ বরুয়া ৪৫ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, বাপ্পা শুক্ল বৈদ্য ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৭, শায়ন্তন দেব ৩৮ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৪ এবং রিকি ভট্টাচার্য ২৭ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৫ রান। মোহনপুরের পক্ষে তন্ময় ঘোষ জীবনের সেরা বোলিং করেন এদিন। ৯ ওভার বল করে ৪৯ রান খরচ করে তুলে নেন বিপক্ষের ৬ টি উইকেট। এছাড়া মিঠন সরকার (‌২/‌২৯) সফল বোলার।

জবাবে খেলতে নেমে বৃষ্টির জন্য মোহনপুরের সামনে টার্গেট দাড়ায় ২৮ ওভারে ১২৮ রান। যা তাড়া করতে নেমে ২১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৮ রান করে। এরপরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। দলের পক্ষে শ্রীদাম পাল ‌২৮ বল খেলে ৮ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৬, রাহুল সরকার ৩৪ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে  ২৩, সমীর দেববর্মা ২৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) এবং জয়ন্ত ভট্টাচার্য ২২ বল খেলে ১০ রান করেন । কমলপুরের পক্ষে বাপ্পা শুক্ল বৈদ্য (‌২/‌২৮) সফল বোলার। ‌‌

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top