News Flash

  • Home
  • খেলা
  • Asian Gymnastics : বিশ্ব ও এশিয়ান জিমন্যাস্টিক্সে দেশের জার্সি গায়ে দিয়ে নামবে প্রতিষ্ঠা
Image

Asian Gymnastics : বিশ্ব ও এশিয়ান জিমন্যাস্টিক্সে দেশের জার্সি গায়ে দিয়ে নামবে প্রতিষ্ঠা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ মে।। আবারও ভারতীয় দলে ত্রিপুরায় অনুশীলনরত জিমন্যাস্ট প্রতিষ্ঠা সামন্ত। এবার দেশের জার্সি গায়ে দিয়ে দুটো আন্তর্জাতিক আসরে খেলার জন্য ভারতীয় দলের হয়ে ডাক পেলেন রাজ্যের উদীয়মান জিমন্যাস্ট প্রতিষ্টা সামন্ত। দিল্লির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠেয় নির্বাচনী ট্রায়ালে অংশগ্রহণ করেছিলো প্রতিষ্টা। ক্রোয়েশিয়াতে হবে বিশ্ব চ্যালেঞ্জ কাপ জিমন্যাস্টিক্স এবং দ্বিতীয়টি হবে কাতারের দোহাতে এশিয়ান জিমন্যাস্টিক্স প্রতিযোগিতা। দুটো আসরের জন্য ভারতীয় দল ঘোষনা করেছেন ভারতীয় নির্্বাচক কমিটি। ১১ মে হয়েছিলো নির্বাচনী শিবির।

রিজার্ভ জিমন্যাস্ট হিসাবে রাখা হয়েছে আশিষ কুমার এবং সিদ্ধার্থ ভার্মাকে। বিশ্ব আসরে মোট ৮ সদস্যক দল অংশ নেবে। এরমধ্যে মহিলা বিভাগে রয়েছেন ৪ জন:‌ প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামন্ত, রুথুজা নতরাজ এবং প্রণতি দাস। দোহা এশিয়ান আসরে যাবেন ১০ সদস্যের দল। ওই দলে রয়েছেন ৫ জন মহিলা জিমন্যাস্ট:‌ প্রণতি নায়েক, প্রতিষ্ঠা সামন্ত, রুথুজা নতরাজ, পাপিয়া দাস এবং প্রণতি দাস।এরাগেও দেশের হয়ে খেলেছেন প্রতিষ্ঠা। কলকাতায় জন্ম হলেও বর্তমানে উন্নত প্রশিক্ষণের জন্য আগরতলায় চলে এসেছে। পড়াশুনা করছে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলে। দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর কাছেই তালিম নেয় ওই প্রতিভাবান জিমন্যাস্টটি।

দীপা কর্মকারের পর দেশকে আবার সাফল্যের শিখরে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতে শুরু করেছে ত্রিপুরার প্রতিষ্ঠা। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। তা মনে প্রাণে বিশ্বাস করে প্রতিষ্ঠা। আর সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে সে। বিষয়টা খুবই গর্বের রাজ্যের জন্য। জানালেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযু চক্রবর্তী। তিনি আশা করেন দুটি আসরেই দেশের নাম উজ্জ্বল করবে প্রতিষ্ঠা।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top