News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Anniversary : স্বাধীনতা আন্দোলনে উত্তর-পূর্বের অবদান অতুলনীয় : ডা. গঙ্গাপ্রসাদ প্রসেন
Image

Anniversary : স্বাধীনতা আন্দোলনে উত্তর-পূর্বের অবদান অতুলনীয় : ডা. গঙ্গাপ্রসাদ প্রসেন

আগরতলা, ১১ মে : ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে আজাদী কা  অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে ইনস্টিটিউট অফ এডভান্স স্টাডিস ইন এডুকেশন এর উদ্যোগে দুইদিনব্যাপী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের উত্তর-পূর্বাঞ্চলের ভূমিকা শীর্ষক এক  সেমিনারের  উদ্বোধন হয় বুধবার। এদিন এই সেমিনারের উদ্বোধন  করেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাধ্যক্ষ গঙ্গাপ্রসাদ প্রসেন। 

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. গঙ্গাপ্রসাদ প্রসেন ভারতের স্বাধীনতার কাহিনী তুলে ধরেন। সেই সময়ে স্বাধীনতা আন্দোলনে উত্তর-পূর্বাঞ্চলের ভূমিকা অতুলনীয় ছিল বলে জানান তিনি। তাঁর কথায়,  ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতের স্বাধীনতার জন্য লড়াই করে গেছেন অনেক বীরসেনানী। তিনি বলেন, ইতিহাসই একমাত্র বিষয় যার মাধ্যমে আমরা জানতে পারি ভারতের স্বাধীনতা সংগ্রামের কাহিনী। কিভাবে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে ভারতীয় সংগ্রামীরা আন্দোলন করেছেন  তা ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। আর তার মাধ্যমেই  তা স্বাধীনতার ৭৫ বছরে দাড়িয়েও নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হচ্ছে। এদিনের সেমিনারের মাধ্যমে ভারতের স্বাধীনতা সংগ্রামে উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের অবদান তুলে ধরা হয়।

Releated Posts

তিপ্রাসা চুক্তি বাস্তবায়ন না হলে ভিলেজ কমিটি নির্বাচনে কোনো জোট হবে না,  স্পষ্ট বার্তা প্রদ্যোতের

আগরতলা, ৯ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে বিজেপি ও তিপ্রা মথার সম্ভাব্য জোট নিয়ে জল্পনার মধ্যেই নিজেদের…

ByByReshmi Debnath Aug 9, 2026

শিশুর জন্য নিরাপদ খেলার জায়গা, মায়ের অনুরোধেই বাংলাদেশে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে নতুন উদ্যোগ

ঢাকা, ৯ আগস্ট : একজন মায়ের সাধারণ একটি অনুরোধ থেকেই শুরু হয়েছিল একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। ঢাকায় ভারতীয় ভিসা…

ByBySandeep Biswas Aug 9, 2026

বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত বিভিন্ন সমস্যা সমাধানে শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। গ্রাহকদের সমস্যাকে গুরুত্ব…

ByByReshmi Debnath Aug 9, 2026

দিল্লিতে অমিত শাহের সঙ্গে বৈঠকের সম্ভাবনা, তিপ্রা মথা নেতৃত্বকে তলবের জল্পনার মধ্যেই দিল্লি রওনা মুখ্যমন্ত্রী

আগরতলা: ত্রিপুরায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিপ্রা মথা…

ByByReshmi Debnath Aug 9, 2026
Scroll to Top