News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: বিজেপি-কে তোপ রাহুলের, বললেন গুজরাটে এবার সরকার গঠন করবে কংগ্রেসই
Image

Rahul Gandhi: বিজেপি-কে তোপ রাহুলের, বললেন গুজরাটে এবার সরকার গঠন করবে কংগ্রেসই

দাহোদ, ১০ মে (হি.স.): গুজরাটের দাহোদ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। একইসঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে রাহুল জানিয়েছেন, গুজরাটে এবার কংগ্রেসই সরকার গঠন করবে। মঙ্গলবার গুজরাটের দাহোদে আদিবাসী সত্যাগ্রহ জনসভা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, গুজরাটে পরবর্তী সরকার গঠন করবে কংগ্রেসই। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে রাহুল বলেছেন, ধনীদের জন্য একরকম এবং দরিদ্রদের জন্য আরেক রকম ভারত তৈরি করছে কেন্দ্রীয় সরকার। রাহুল আরও বলেছেন, “দেশের সম্পদ যা মূলত দরিদ্র মানুষের, তা ধনীদের দিয়ে দেওয়া হচ্ছে।”

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “গুজরাটই একমাত্র রাজ্য যেখানে প্রতিবাদ করার জন্য আমাদের অনুমতি প্রয়োজন। এ জন্য জিগনেশ মেভানিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আমি বলতে চাই তাঁর ১০ বছরের জেল হলেও তিনি প্রভাবিত হবেন না।” রাহুল আরও বলেছেন, “বিজেপি ক্ষমতায় আসার পর, লোকসভায় মনরেগা নিয়ে মজা করেছিলেন প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন মনরেগা বাতিল করবেন না, যাতে দেশ জানতে পারে কংগ্রেস কী করেছে। কোভিডের সময়, যদি মনরেগা না থাকত, তাহলে সবাই দেশের পরিস্থিতি জানতে পারত।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top