News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Amit Shah: গৌরবোজ্জ্বল অসম পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে অর্জন বিরল সম্মান ‘রাষ্ট্রপতির নিশান’
Image

Amit Shah: গৌরবোজ্জ্বল অসম পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে অর্জন বিরল সম্মান ‘রাষ্ট্রপতির নিশান’

গুয়াহাটি, ১০ মে (হি.স.) : অসম পুলিশের আজ গৌরবের দিন। বিগত ২৫ বছরে তাদের অসামান্য পরিষেবা প্রদানের স্বীকৃতি স্বরূপ অসম পুলিশ লাভ করেছে ‘রাষ্ট্রপতির নিশান’। রষ্ট্রপতির পক্ষে এই নিশান রাজ্যের পুলিশ-প্রধান ভাস্করজ্যোতি মহন্তের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘রাষ্ট্রপতির নিশান’-প্রাপ্ত রাজ্য হিসেবে অসমের স্থান দশম।আজ মঙ্গলবার সকাল ৯.১৫ মিনিট থেকে নেহরু স্টেডিয়ামে শুরু হয় ‘রাষ্ট্রপতির নিশান’ প্ৰদান উপলক্ষ্যে বৰ্ণাঢ্য অনুষ্ঠান। অসম পুলিশের সুসজ্জিত জওয়ানরা ব্যান্ডের তালে তালে ‘অলঙ্করণ প্যারেড’ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এর পর খোলা জিপসিতে দাঁড়িয়ে গোটা মাঠ প্রদক্ষিণ করে পুলিশের অভিবাদন গ্রহণ করেন তিনি। অসম পুলিশের বেশ কয়েকটি বাহিনী ‘অলঙ্করণ প্যারেড’–এ অংশগ্ৰহণ করেছে।

ঘড়ির কাঁটায় ঠিক ৯.৫৫ মিনিট। মাঝমাঠে অধিষ্ঠিত সুসজ্জিত নিশানকে মাঙ্গলিক ক্ৰিয়ার মাধ্যমে রাজ্য পুলিশ তথা রাজ্যবাসীর নামে সংকল্প করেন তিন সত্রের সত্রাধিকার। তাঁদের মধ্যে গড়মূল সত্রের সত্রাধিকার হরিদেব গোস্বামী শ্লোক পাঠ করে রাষ্ট্ৰপতির নিশানে শান্তি জল ছড়িয়েছেন। বরদোয়া (বটদ্ৰবা) সত্ৰের সত্ৰাধিকার দেবানন্দ গোস্বামী ঘোষা পাঠ করেন এবং মায়ামরা সত্ৰের সত্ৰাধিকার মুকুন্দচন্দ্ৰ গোস্বামীয়ে আশীৰ্বাদ প্ৰদান করেছেন। এর পর শান্তি ও যুদ্ধ, উভয় ক্ষেত্ৰে উৎকৃষ্ট সেবার স্বীকৃতি স্বরূপ রাজ্যের গৃহমন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মাকে সঙ্গে নিয়ে রাষ্ট্ৰপতি নিশান অসমের ডিজিপি ভাস্রজ্যোতি মহন্তের হাতে তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।অনুষ্ঠানে অসমের স্পেশাল ডিজিপি (আইন-শৃঙ্খলা), ডিরেক্টর ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন, চিফ অ্যান্টি-রাইনো পোচিং টাস্কফোর্স জ্ঞানেন্দ্ৰপ্ৰতাপ সিং সহ ছিলেন রাজ্য পুলিশের বহু উচ্চপদস্থ, পদস্থ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসাররা।

বিগত ২৫ বছরে তাদের অসামান্য পরিষেবার জন্য এই পুরস্কার পেয়েছে অসম পুলিশ। অসম দেশের দশম রাজ্য যে এই সম্মান পেয়েছে। যে কোনও সামরিক বা পুলিশ ইউনিটকে সবচেয়ে বড় সম্মান রাষ্ট্রপতির নিশান। এটা একটি অনন্য পতাকা, যা অপরাধ দমন ও সন্ত্রাসবাদ নির্মূল, উগ্রপন্থী-বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই, জনগণ ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা এবং আইনশৃঙ্খলা রক্ষায় জাতির প্রতি অনুকরণীয় সেবার প্রশংসা সূচক।এই পতাকায় অসমের মানচিত্র, এক শৃঙ্গের গণ্ডারের ছবি এবং ৩৬টি স্টার ছবি রয়েছে। ৩৬ স্টারের মাধ্যমে রাজ্যের ৩৬ জেলাকে প্রতিনিধিত্ব করা হয়েছে। নিশানটি তৈরি করেছেন আইআইটি গুয়হাটির নকশাবিদরা।

উল্লেখ্য, আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্ৰাসবাদ নিৰ্মূল ইত্যাদি সহ বেশ কয়েকটি দিক পৰ্যালোচনা করে বিরল এই সম্মান প্রদান করেন রাষ্ট্ৰপতি। ইতিমধ্যে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, হিমাচল প্রদেশ, গুজরাট, জম্মু ও কাশ্মীর, ত্রিপুরা এবং হরিয়ানা ‘রাষ্ট্রপতির নিশান’ পেয়েছে। দিল্লি যখন কেন্দ্রশাসিত অঞ্চল ছিল তখন এই সম্মান লাভ করেছিল।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top