News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Banned : উপেক্ষিত সরকারি নির্দেশ, করিমগঞ্জ জেলার বিভিন্ন বিল ও হাওরে অবাধে চলছে চারা–পোনা মাছের শিকার
Image

Banned : উপেক্ষিত সরকারি নির্দেশ, করিমগঞ্জ জেলার বিভিন্ন বিল ও হাওরে অবাধে চলছে চারা–পোনা মাছের শিকার

করিমগঞ্জ (অসম), ১০ মে (হি.স.) : সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে করিমগঞ্জ জেলার বিভিন্ন বিল ও হাওরে চলছে চারা–পোনা মাছের শিকার। ব্যতিক্রম নয় কালিগঞ্জের সাগরবিলও। সরকারি নির্দেশে মাছের ফলন বৃদ্ধির জন্য যখন জুলাই মাসের ৩১ তারিখ পৰ্যন্ত হাওৰ বা বিলে মৎস্য শিকার নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ঠিক তখনই শনবিল, রাতাবিল, সাগরবিলে মৎস্য শিকারিরা অবাধে চারা–পোনা মাছের শিকার করে চলেছেন।

প্রতিদিন‌ই জেলার বিভিন্ন হাওর ও বিলে একাংশ জেলে অবৈধভাবে মাছের চারা–পোনা শিকার করে থাকেন। কালিগঞ্জের সাগরবিলে সরকারি নির্দেশকে উপেক্ষা করে অবৈধভাবে পোনা মাছ শিকারকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন এলাকার সচেতন জনগণ। তাঁরা প্রশ্ন তুলেছেন, সরকারি নির্দেশে সাগরবিলে যখন মৎস্য শিকার বন্ধ, তখন কীভাবে এবং কার বলে বলীয়ান হয়ে জেলেরা এসে এখানে অবাধে মাছ শিকার করছেন।
বিষয়টি নিয়ে এলাকার জনগণ সম্মিলিতভাবে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা ও মৎস্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্যের দৃষ্টি আকর্ষণ করেছেন। সরকারি নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে কালিগঞ্জের সাগরবিলে অবৈধভাবে পোনা মাছ শিকার বন্ধ না হলে, বৃহত্তর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এলাকার সচেতন নাগরিককুল।

Releated Posts

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026
Scroll to Top