News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Thief : হাফলঙে বেড়েছে চোরের উপদ্রপ, শহরের দোকানপাটে হানা দিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী
Image

Thief : হাফলঙে বেড়েছে চোরের উপদ্রপ, শহরের দোকানপাটে হানা দিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী

হাফলং (অসম), ৯ মে (হি.স.) : ডিমা হাসাও জেলা সদর শহর হাফলঙে বেশ কিছুদিন ধরে চোরের উপদ্রপ বেড়েছে। শহরের বিভিন্ন দোকানে চোরের দল হানা দিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন সামগ্রী। রবিবার রাতেও হাফলং ট্যাক্সি স্ট্যান্ডের পাশে দাস এন্টারপ্রাইজে চোরের দল হানা দিয়ে বেশ কিছু মোবাইল ফোনের হ্যান্ডসেট ও নগদ টাকা নিয়ে গেছে।

দাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বপন দাস জানান, আজ সোমবার সকালে দোকানে এসে দেখেন তাঁর দোকানের তালা ভাঙা। সঙ্গে সঙ্গে তিনি হাফলং সদর থানার পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ দোকানে এসে দেখেন, দোকানের সামনে লোহার রড ভেঙে প্রথম দরজার চারটি তালা ভাঙা হয়েছে। এর পর চোরেরা ভেতরে লোহার দরজার তালা ভেঙে ঢুকে মোট পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল সেট সহ নগদ টাকা নিয়ে গেছে। স্বপনবাবু জানিয়েছেন, তাঁর দোকান থেকে পাঁচটি মোবাইল সেট চুরি করে নিয়ে যাওয়ার পাশাপাশি দোকানে মজুত নগদ দেড় হাজার টাকা হাতিয়ে নিয়েছে চোরের দলটি। তিনি জানান, যে পাঁচটি মোবাইল হ্যান্ডসেট চোরের দল হাতিয়ে নিয়েছে সেই মোবাইল হ্যান্ডসেটগুলির মূল্য প্রায় ৫০ হাজার টাকা। এই চুরির ঘটনা নিয়ে দাস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী স্বপন দাস হাফলং থানায় এক এজাহার দাখিল করেছেন।

উল্লেখ্য, বেশ কিছুদিন থেকে হাফলং শহরে চুরির ঘটনা বেড়ে গেছে। চোরের দল টার্গেট করছে শহরে অবস্থিত বাজারের দোকান। গত কয়েকদিনে এভাবে হাফলং শহরে চোরের দল হানা দিয়ে বেশ কয়েকটি দোকান থেকে নগদ টাকা, বিভিন্ন সামগ্রী চুরি করেছে। হাফলং শহরে বেশ ড্রাগস সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বেড়েছে। ড্রাগসে আসক্ত হয়ে যুবসমাজ বিভিন্ন অসামাজিক কাজ সহ চুরির মতো ঘটনায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠছে। রাতে শহরে পুলিশের কোনও টহলদারি নেই বলে শহরের আমজনতা অভিযোগ তুলতে শুরু করেছেন। পুলিশের ঢিলেঢালা ব্যবস্থার সুযোগ নিয়েই হাফলং শহরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি হচ্ছে বলে অভিযোগ উঠেছে। কিছুদিন আগে হাফলং শহরের এভাবে রাতের বেলা একটি গাড়ি ও মটর সাইকেল জ্বালিয়ে দিয়েছিল দুষ্কৃতকারীরা। এখন পর্যন্ত ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে হাফলং পুলিশ গ্রেফতার করতে পারেনি বলেও অভিযোগ করেছে ওয়াকিবহাল মহল।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top