News Flash

  • Home
  • দিনের খবর
  • J P Nadda: মোদীজির নেতৃত্বে পরিবর্তন এসেছে ভারতীয় রাজনীতিতে : জে পি নাড্ডা
Image

J P Nadda: মোদীজির নেতৃত্বে পরিবর্তন এসেছে ভারতীয় রাজনীতিতে : জে পি নাড্ডা

আম্বালা, ৯ মে (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পরিবর্তন এসেছে ভারতীয় রাজনীতিতে। বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডার কথায়, “আগেকার নেতারা জাতপাত, পরিবারতন্ত্র, আঞ্চলিকতার নামে রাজনীতি করতেন। কিন্তু এখন নেতারা নিজেদের কাজের রিপোর্ট কার্ড রাখেন। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে রাজনীতিতে এই পরিবর্তন এসেছে।” সোমবার হরিয়ানার আম্বালায় অটল ক্যান্সার কেয়ার সেন্টার দেশকে উৎসর্গ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। পরে নিজের ভাষণে নাড্ডা বলেছেন, “অটল ক্যান্সার কেয়ার সেন্টার, যা আজ দেশকে উৎসর্গ করা হয়েছে, তাতে অনেক আধুনিক সুবিধা প্রদান করা হয়েছে। হরিয়ানা, পঞ্জাব, উত্তরাখণ্ড এবং অন্যান্য রাজ্যের মানুষজন এই হাসপাতালের সুবিধা পাবেন।” নাড্ডা বলেছেন, দেশের সবথেকে বড় ক্যান্সার হাসপাতাল হরিয়ানার ঝাজ্জরে স্থাপন করা হয়েছে। প্রায় ২,০৩৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৭১০ শয্যা বিষয়টি বৃহত্তম ক্যান্সার হাসপাতাল এটি।”

জে পি নাড্ডা এদিন আরও বলেছেন, “অটলজির সরকার আসার আগে পর্যন্ত দেশে মাত্র একটি এইমস ছিল। অটলজির সরকার আসার পর, সমগ্র দেশে ৬টি এইমস তৈরি করা হয়েছিল। কিন্তু এরপর ১০ বছরে ইউপিএ সরকারের আমলে একটিও এইমস তৈরি হয়নি। এরপর মোদী সরকার ক্ষমতায় আসার পর আবার ১৬টি এইমস তৈরি করা হয়েছে। তাই যাঁরা কাজ করতে চাইছেন, তাঁদের কাজ করতে দিন। যাঁরা কাজ করতে ইচ্ছুক নন, তাঁদের বিশ্রাম করতে দিন।”

Releated Posts

রাহুল গান্ধীর ‘ভগবান রাম’ মন্তব্য ঘিরে নতুন করে শুনানির নির্দেশ বারাণসী আদালতের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ভগবান রামকে নিয়ে করা কথিত…

ByByNews Desk Jun 10, 2026

খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার

কলকাতা, ১০ জুন (আইএএনএস): খুনের চেষ্টা, শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে বুধবার গ্রেফতার করা হল কলকাতা পুরসভার (কেএমসি) তৃণমূল…

ByByNews Desk Jun 10, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top